রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আর্থিক প্রতিষ্ঠানগুলোয় ১ বিলিয়ন ডলার ঋণ প্রদান সক্ষমতা সংগ্রহে বিশ্ব বীমাকারীদের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি এডিবির

অনলাইন ডেস্ক :
সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৫:১৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পাঁচটি শীর্ষস্থানীয় বৈশ্বিক বীমা সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (এফআই) ঋণ দেওয়ার জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত সহ-অর্থায়ন ক্ষমতা যোগাবে।
আর্থিক প্রতিষ্ঠানের জন্য মাস্টার ফ্রেমওয়ার্ক প্রোগ্রাম ক্রেডিট ইন্স্যুরেন্স ব্যবহারের মাধ্যমে এডিবিকে এই অঞ্চলের বাণিজ্যিক ব্যাংক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান উভয়কেই ঋণ প্রদানের সুযোগ দেবে।এডিবি টোকিও মেরিন গ্রুপ (টোকিও মেরিন এন্ড নিকিডো ফায়ার ইন্স্যুরেন্স কোম্পানি লি., এবং টোকিও মেরিন এইচসিসি) এএক্সএ এক্সএল, চাব, লিবার্টি স্পেশালিটি মার্কেটস এবং এলিয়ানজ ট্রেড এর সঙ্গে তিন বছরের একটি প্রাথমিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা জানানো হয়।

প্রোগ্রামে অংশগ্রহণকারী উচ্চ হারযুক্ত বীমাকারীরা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এডিবি’র ঋণের একটি অংশের অনাদায়ে ঝুঁকি মোকাবেলা করবে। এটি এডিবিকে তার পোর্টফোলিও থেকে বীমাকারীদের ব্যালেন্স সিটে ক্রেডিট ঝুঁকি স্থানান্তর, এডিবি’র মূলধন মুক্ত, এর সম্ভাবনাগুলোর ব্যবস্থাপনা এবং ঋণ দেওয়ার সক্ষমতা বাড়াতে অনুমোদন দিবে।এডিবি’র গ্যারান্টিস অ্যান্ড সিন্ডিকেশন ইউনিটের প্রধান বার্ট রাইমাইকারস ‘ক্রেডিট ইন্স্যুরেন্স ব্যবহারের মাধ্যমে ঋণ কার্যক্রম সম্প্রসারণের জন্য বেসরকারি বীমা কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোর মধ্যে এডিবি অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন, আমরা বীমাকারীদের সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছি তা আমাদের গ্রাহকের চাহিদা মেটাতে সহায়তা করার জন্য সহ-অর্থায়ন হিসাবে ব্যক্তিগত মূলধনের এই অতিরিক্ত উৎসকে একত্রিত করার অনুমোদন দিয়েছে।

টোকিও মেরিন এইচসিসি ক্রেডিট গ্রুপের প্রেসিডেন্ট জেরোম সুইন্সকো বলেন, টোকিও মেরিন গ্রুপ সবসময় এডিবি’র মতো বহুপাক্ষিক উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে যাদের সঙ্গে আমরা অভিন্ন লক্ষ্য ও মূল্যবোধ বিনিময় করি, কারণ টোকিও মেরিন একটি ভালো কোম্পানি হওয়ার জন্য তার দৃষ্টিভঙ্গি অনুসরণ করে চলেছে।

তিনি বলেন, এডিবি’র সঙ্গে আমাদের অংশীদারিত্ব বছরের পর বছর ধরে বেড়েছে। এই যুগান্তকারী প্রোগ্রামটি এমন একটি উপযুক্ত সময়ে এসেছে যখন আমরা সবাই এশিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য অবদান রাখতে পারি। এই প্রচেষ্টার অংশ হতে পেরে আমরা সম্মানিত।
প্রোগ্রাটি ঝুঁকি স্থানান্তরের জন্য দায়গ্রহণ এবং অনুমোদনের প্রক্রিয়াকে সুগম করে এবং এডিবিকে আরও দক্ষতার সঙ্গে সহ-অর্থায়নের ক্ষমতা জোগাতে অনুমতি দেবে। আর্থিক খাতে এডিবি’র ঋণের মধ্যে ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগ, লিঙ্গ সমতা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রচেষ্টার মতো কর্মক্ষম অগ্রাধিকারের সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর