ইনোভা সিকিউরিটিজ লিমিটেড এর ভৈরব শাখা আজ শনিবার ভৈরব শহরস্থ জামান মার্কেট ২য় তালায় উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ও পুঁজিবাজার সংস্থার টাস্ক ফোর্সের সদস্য ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইনোভা সিকিউরিটিজ লি: এর পরিচালক মুহাম্মদ ছামিউজ্জমান সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অর্থসূচক পত্রিকার সম্পাদক মো: জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাছ, সাবেক এন.বি.আর. সদস্য সিরাজুল ইসলাম, কিশোর নারায়ণ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, বিনিয়োগকারী রফিকুল ইসলাম, বিএনপি নেতা হাজী জিল্লুর রহমান, শিক্ষক বিল্লাল মিয়া,নজরুল ইসলাম রিপন, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক সোহেলুর রহমান, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আলাল উদ্দিন , বিশিষ্ট বই-পুস্তক ব্যবসায়ী আসাদুজ্জামান রিপন, সমাজ সেবক মনিরুজ্জামান ময়না প্রমূখ।