শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

উজ্জ্বল ত্বক পেতে সাইট্রাস ফল

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : স্বাস্থ্যোজ্জ্বল ত্বক কে না চায়? কিন্তু ব্যস্ত জীবনে নিয়মিত ত্বকের যত্ন নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এজন্য সবসময় দামি প্রসাধনী ব্যবহারের দরকার নেই। কিছু সহজ টিপস জেনে রাখতে পারেন। ত্বকের যত্ন নিতে সাইট্রাস ফলের রসের জুড়ি নেই। এই রস ত্বককে উজ্জ্বল ও বলিরেখাহীন রাখতে কার্যকরী ভূমিকা নেয়।

কেন সাইট্রাস রস?
কমলা, লেবু, জাম্বুরা, আঙ্গুরের মতো ফলগুলোকে বলা হয় সাইট্রাস ফল। এইসব ফলে প্রচুর ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড থাকে। ভিটামিন সি এবং অ্যাসিজ কোলাজেন উৎপাদনে সহায়তা করে, যা ত্বককে করে টানটান, মসৃণ এবং উজ্জ্বল। নিয়মিত এই রস রখলে ও ত্বকে লাগালে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল।

প্রতিদিন পানি পান ও রসের ভূমিকা
শরীরে পানির ঘাটতি হলে ত্বকে তা প্রভাব ফেলে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে ত্বক আর্দ্র থাকে এবং ডিহাইড্রেশন দূর হয়। এর পাশাপাশি, সাইট্রাস রস পান করলে মৃত কোষ দূর হয়, ত্বকের দাগ হালকা হয় এবং ব্রণ হ্রাস পায়।

সাইট্রাস রসে রয়েছে যেসব উপকারী উপাদান
ভিটামিন সি: অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, বলিরেখা ও সূর্যের তাপে পুড়ে যাওয়া ত্বককে ঠিক করে

সাইট্রিক অ্যাসিড: এক্সফোলিয়েন্টের মত কাজ করে, মৃত কোষ অপসারণে সাহায্য করে

ফ্ল্যাভোনয়েডস: ত্বকের কোষ সুরক্ষায় দরকারি

কীভাবে এই রস ব্যবহার করবেন?
খাওয়ার জন্য: প্রতিদিন সকালে একগ্লাস টাটকা কমলা বা লেবুর রস পান করুন। চাইলে আঙ্গুর বা জাম্বুরাও মিশিয়ে নিতে পারেন।

ফেস মাস্ক হিসেবে: লেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে একচামচ মধু ও দুধের সঙ্গে মিশিয়ে ফেস প্যাক বানান।

টোনার হিসেবে: লেবুর রস সামান্য পানির সঙ্গে মিশিয়ে তুলো দিয়ে মুখে লাগান।

উপকারিতা:
সাইট্রাস ফলের রস ব্যবহারে ব্রণ হ্রাস, বলিরেখা কমে, ত্বকের দাগ দূর হয়, ত্বকে নতুন কোষ তৈরিতে সাহায্য করে, স্কিন বা উজ্জ্বল এবং চকচকে হয়।

সাবধানতা
সাইট্রাস রস সরাসরি রোদে বের হওয়ার আগে মুখে লাগাবেন না। সংবেদনশীল ত্বকে প্রয়োগের আগে প্যাচ টেস্ট করুন আর অতিরিক্ত ব্যবহার করলে ত্বক শুকিয়ে যেতে পারে।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 


এই বিভাগের আরো খবর