কুড়িগ্রামের উলিপুরে খাদ্যগুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্য়ক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উলিপুর এল এসডি অফিসে এ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ, উপজেলা খাদ্য কর্মকর্তা মিসবাহুল হোসাইন, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজল, বিএনপি নেতা মতলেবুর রহমান মঞ্জু, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আশরাফুল ইসলাম, মিল মালিক আব্দুর রহিম বাবু ও ভোজন পাল প্রমূখ। এসময় মিলার আব্দুর রহিমের চাল ক্রয় করা হয়।
উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ১০৭৯ মেট্রিকটন চাল ও ২২৯৪ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের সরকারি মূল্য ৩৬ টাকা ও চালের মূল্য ৪৯ টাকা ক্রয়মূল্য ধরা হয়েছে। অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ৩১ আগষ্ট পর্যন্ত সংগ্রহ চলবে।