রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ওয়ালটন কারখানায় করোনার টিকাদান কর্মসূচি

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৭:১১ পূর্বাহ্ন

অর্থনৈতিক প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে মহামারি প্রতিরোধে সারা দেশে চলছে টিকাদান কার্যক্রম। দেশের বেশিরভাগ মানুষ যত দ্রুত টিকার আওতায় আসবে, তত দ্রুত কমবে করোনার সংক্রমণ। সরকারের এ প্রচেষ্টাকে আরও বেগবান করার লক্ষ্যে ওয়ালটন হাই-টেক পার্কে চলছে টিকাদান কর্মসূচি। কারখানায় কর্মরত বিপুল পরিমাণ মানুষকে দ্রুত টিকা দিতে এ উদ্যোগ নিয়েছে দেশের সুপারব্র্যান্ড ও ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। গত বৃহস্পতিবার সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক শিল্প পার্কে শুরু করা হয় টিকাদান কর্মসূচি। এ কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়াছির আল-ইমরান, মোহসীন সর্দার, এক্সিকিউটিভ ডিরেক্টর আনোয়ারুল ইসলাম, ফার্স্ট সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর তানভীর আহম্মেদ প্রমুখ। ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচি। এ কার্যক্রমে সহায়তা করছে গাজীপুর সিভিল সার্জন অফিস। ইয়াসির আল ইমরান বলেছেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়কে আমরা সব সময় প্রাধান্য দিই। তারা সুস্থ থাকলেই কেবল কারখানা চালু রাখা সম্ভব। কারখানার সঙ্গে সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। টিকা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন ওয়ালটনের কর্মীরা। শনিবার প্রথম দিনেই দেড় হাজার কর্মীকে টিকা দেওয়া হয়েছে। শিগগিরই দৈনিক আড়াই হাজার কর্মীকে টিকা দেওয়ার পরিকল্পনা আছে ওয়ালটনের। উল্লেখ্য, দেশে টিকাদান কর্মসূচির শুরু থেকেই কর্মীদেরকে পর্যায়ক্রমে টিকার আওতায় আনছে ওয়ালটন। এর আগে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘কোভিড-১৯ বিশেষ সুরক্ষা সপ্তাহ’ পালন করেছে ওয়ালটন। এ কার্যক্রমের মাধ্যমে ওয়ালটন কর্মীরা বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা, টিকা রেজিস্ট্রেশন ও মেডিক্যাল সাপোর্ট ইত্যাদি সেবা পেয়েছেন।


এই বিভাগের আরো খবর