কিশোরগঞ্জ ধর্ষণ মামলা পলাতক আসামি মোঃ আলম (২৭) আটক। রবিবার (১৫ ফেব্রুয়ারি) মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায় আলম দীর্ঘদিন ধরে ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিল বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিত। ৭ জানুয়ারি বাড়ির পাশে ছাগল চড়াতে গেলে আলম জোরপূর্বক মুখ চেপে ধরে নিজের বসতঘরে নিয়ে যায়। ভয়-ভীতি দেখিয়ে করে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয়।র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান তার রিরুদ্ধে ধর্ষণ মামলা হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহেশখালী থেকেতাকে আটক করে
আসামি রিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।