কিশোরগঞ্জে র্যাব-১৪ সিপিসি-২ অভিযান চালিয়ে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে । ২১ মার্চ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটক কাজল মিয়া (৩৫) মিঠামইন উপজেলার চমকপুর এলাকার শামসুল হকের ছেলে রিপা আক্তার (৩০) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার জারুলিয়া এলাকার স্বামী সজীব মিয়া।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ আশাফুল কবির জানায় র্যাব-১৪ (সিপিসি ২) কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিওিতে করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করে।
তাদের বিরুদ্ধে করিমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।