কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বহস্পতিবার ৮ জানুয়ারি সকালে তাড়াইল থানা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দীন করিমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুবীর কুমার সাহা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি মাদক চাঁদাবাজি পুলিশি সেবা নিয়ে আলোচনা করে।