শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

টি-টোয়েন্টিতে টানা দুই হারে হোয়াইটওয়াশে শঙ্কায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই দ্বিতীয় ম্যাচটি টাইগ্রেসদের কাছে ছিল সিরিজরক্ষার। যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে জ্যোতি-নাহিদরা। এই ম্যাচে বাংলাদেশকে ১০৬ রানে হারিয়ে এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশে শঙ্কায় রয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে পাহাড় সমান ২০২ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৯৫ রান তুলতে পারে টাইগ্রেসরা। এতে ১০৬ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টিতে রানের হিসাবে বাংলাদেশের মেয়েরা এর চেয়ে বড় ব্যবধানে হেরেছেন একবারই। সেটি ২০২২ সালে, নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে ১৩২ রানে। এ ছাড়াও মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে কোনো দল এই প্রথম ২০০ ছাড়াল।

এদিন আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার কিয়ানা জোসেফ। ৩৬ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন কিয়ানা। অধিনায়ক হেইলি ম্যাথুসকে নিয়ে (১৮ বলে ২৭) উদ্বোধনী জুটিতে ৫.৩ ওভারে ৫৩ রান যোগ করেন কিয়ানা।

৭০ রানে ওয়ানডাউন ব্যাটার শেমাইনে ক্যাম্পবেলের (১০ বলে ১১) বিদায়ের পর ডিয়ান্ড্রা ডটিনকে নিয়ে তৃতীয় উইকেটে ২৭ বলে ৬৩ রান যোগ করেন কিয়ানা। আগের ম্যাচে ২২ বলে ৫১ রান করা ডটিন আজ ২০ বলে ৪৯ রান করার পথে মারেন ৫টি ছক্কা। এতে ২০১ রানের বড় পুঁজি পায় ক্যারিবিয়ানরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২২ রান করেন শারমিন আক্তার। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আরও তিন ব্যাটার। এতে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৯৫ রান তুলতে পারে টাইগ্রেসরা। এতে ১০৬ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর