রবিবার, ৩১ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা ২ কোটি করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৫:৩২ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ- বাণিজ্য ডেস্ক : স্বল্প আয়ের সাধারণ মানুষকে মূল্যস্ফীতি থেকে স্বস্তি দিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) রেশনিং কার্ডের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, বর্তমানে মূল্যস্ফীতি বড় সমস্যা। সরকার স্বল্প আয়ের মানুষকে তাই এর থেকে রেহাই দিতে টিসিবির মাধ্যমে প্রতিমাসে ১ কোটি পরিবারের নিকট সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি করছে। এই রেশনিং বা ফ্যামিলি কার্ডের সংখ্যা ২ কোটিতে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ রোববার রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারিখাতের দৃষ্টিতে ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয়ার্ধে (জানুয়ারি-জুন ২০২২) বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে জাতীয় সংসদ সদস্য ও এফসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

শামসুল আলম বলেন, বৈশি^ক প্রেক্ষাপটের কারণে মূল্যস্ফীতির চাপ আছে বটে, তবে সেটি সাময়িক। আমাদের উৎপাদন ব্যবস্থা কোথাও ব্যাহত হয়নি। অর্থনীতির বর্তমান পরিস্থিতিও কোনভাবে আতংকিত হওয়ার মত নয় বলে তিনি মন্তব্য করেন।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিকট কোন বেলআউট চাওয়া হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভাল অবস্থায় আছে। ৫ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। আইএমএফ’র নিকট বাজেট সহায়তা চেয়েছি; এর কারণ আমরা ব্যবসার প্রসার চাই, বিনিয়োগ সম্প্রসারণ চাই। ঋণ নেওয়া কোন দূর্বলতা নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুরের মত দেশ নিয়মিত ঋণ গ্রহণ করে।’

তিনি বলেন, ‘আমরা দ্রুত ঋণ নিতে পারলে বৈশি^ক সংকটের কারণে মুদ্রাবাজারে ডলারের যে অস্থিরতা তৈরি হয়েছে তা দ্রুত দূর করা যাবে।’
অর্থনীতির নানা তথ্য-উপাত্ত তুলে ধরে শামসুল আলম বলেন, আমাদের অর্থনীতি শক্তিশালী অবস্থায় থাকা সত্ত্বেও নির্বাচন সামনে চলে আসায় কেউ কেউ আতংক তৈরির চেষ্টা করছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার সুযোগ নিচ্ছে। সংশয়বাদী অর্থনীতিবিদরাও এই কাজে যুক্ত হয়েছে। তিনি দেশবাসীকে তাদের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

বর্তমান পরিস্থিতিতে ব্যাংক-আমানত এবং ঋণের সুদের হার কিছুটা বৃদ্ধির বিষয়টি পুনঃবিবেচনা করা যেতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
সেমিনারে অন্য বক্তারা বলেন, শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতিই নয়, বৈশি^ক সংকেটর কারণে পুরো বিশ^ব্যবস্থাই অর্থনৈতিক চ্যালেঞ্জ, জ¦ালানি সংকট এবং সাপ্লাইচেইনের বিপর্যস্ত অবস্থার মুখোমুখি হয়েছে, যার প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে, বেড়েছে মূল্যস্ফীতি, এমতাবস্থায় আমাদের অর্থনীতিতে বিদ্যমান চাপ সাময়িক বলে মত প্রকাশ করেন। ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান জ¦লানি তেলের মূল্য বৃদ্ধি এবং ডলারের মূল্যের ঊর্ধ্বগতি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনকে ব্যাহত করতে পারে বলে উল্লেখ করেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর