বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর করার দাবি এমসিসিআইয়ের

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৭:৪০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : ব্যবসা-বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর করার দাবি জানিয়েছে মেট্রোপলিপটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। ব্যবসায়ীরা বলেছেন, প্রত্যেক বছর লাইসেন্স নবায়নে অনেক সময় ও শ্রম অপচয় হচ্ছে। তাই যেকোন লাইসেন্সের নবায়ন ১ বছর ছাড়াও ৫ বছরের জন্যে করার সুযোগ রাখা হোক। এর ফলে একটি প্রতিষ্ঠান যদি ৫ বছরের টাকা দিয়ে লাইসেন্স করে নিতে চায়, তাতে সরকারের রাজস্ব আয় প্রথম বছরেই নিশ্চিত হবে এবং ব্যবসায়ীরা লাইসেন্স নবায়নের কাজ একবাওে সেরে অন্যান্য জরুরি কাজে মনোযোগ নিতে পারবে। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ‘৫ বছরের জন্য লাইসেন্স নবায়ন, ব্যবসা সহজীকরণ’ বিষয়ক আলোচনা সভায় ব্যবসায়ীরা এই দাবি করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সভায় প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর, রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল্লাহ আজিম, এমসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি কামরান টি রহমান প্রমুখ বক্তব্য রাখেন।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বলেন, ‘আমাদের ৫ কিংবা ১০ বছরের জন্য একবারে লাইসেন্স দিয়ে দেওয়া কোন সমস্যা নয়। বরং এটা আমাদের জন্য সুবিধাজনক। কারণ একবারে আমরা ৫ বছরের ফি পেয়ে যাচ্ছি এবং আমারে দাপ্তরিক কাজকর্ম কমে যাবে। কিন্তু সমস্যা হলো- ট্রেড লাইসেন্সের ফি’র পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট এবং এআইটি আমাদেরকে আদায় করতে হয়। এর থেকে সিটি কর্পোরশেনকে যদি পরিত্রাণ দেওয়া হয়, তাহলে অব্যশই ৫ বছরের জন্য লাইসেন্স প্রদান করা যাবে।’

তিনি আরও বলেন, সরকার এনবিআরের এই ভ্যাট এবং এআইটি আলাদাভাবে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে। ব্যবসায়ীরা এনবিআরের অংশটা আলাদাভাবে দিতে পারলে সিটি কর্পোরেশনের জন্য ট্রেড লাইসেন্সের নবায়ন মেয়াদ ৫ বছর করার আর কোন সমস্যা থাকে না। অনেকে ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছে উল্লেখ করে ফজলে নূর তাপস সব ব্যবসায়ীকে ট্রেড লাইসেন্স গ্রহণের অনুরোধ জানান। তিনি বলেন, ট্রেড লাইসেন্স প্রক্রিয়া সহজ করতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ শহরের বিভিন্ন এলাকায় প্রয়োজনে ক্যাম্প করতে পারে। যেখানে ব্যবসায়ীদের লাইসেন্স ইস্যু ও নবায়নের সব ধরণের সেবা প্রদান করা হবে।

নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে তিনি সরকার নির্ধারিত সময়সূচি মেনে দোকান-শমিংমলসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার আহবান জানান। তিনি বলেন, রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সিটি কর্পোরেশনও একটি বিজ্ঞপ্তি জারি করবে। আপনার এটা মেনে চলুন। শহর ভাল রাখার জন্য এটা দরকার।

সিটি কর্পোরশেনের পরিসেবা সহজ করা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন,‘ব্যবসায়ীরা অনলাইনে এখন ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারেন। আমরা সেগুলো যাচাই করে লাইসেন্স দিয়ে দিচ্ছি। এখন ব্যাংকের মাধ্যমে ফি নেওয়ার ব্যবস্থা হয়েছে, আগামীতে লাইসেন্স ফি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে পরিশোধ করার সুযোগ তৈরি হবে।’

এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পৃথিবীব্যাপী যেই অনিশ্চিত পরিবেশের সৃষ্টি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। এমতাবস্থায় লাইসেন্স নবায়নের এই বিষয়টি সহজ করার দিকে মনোযোগ দিলে দেশে ব্যবসা সহজীকরণের ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়ে যাব। তিনি বলেন, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যত সহজে লোকবল লাগিয়ে নবায়নের কাজ করে যেতে পারে, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার পার্থক্যের কারণে ছোট প্রতিষ্ঠানগুলো কিন্তু তা পারে না। তাই দেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর স্বার্থে ট্রেড লাইসেন্স নবায়ন মেয়াদন ৫ বছর বাড়িয়ে দিলে অনেক ভাল হবে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর