শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় দুই গ্রামবাসীর সং’ঘ’র্ষ, আহত ৬০ এক যুগের জলাবদ্ধতা দূর করতে শ্রীপুরে রাস্তা-ড্রেন নির্মাণ শুরু উলিপুরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন নদীভাঙনের ভয়ে কেউ আর দিন কাটাবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী মউক চেয়ারম্যান মোতাহার তালুকদারকে সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ​ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি কামরুল হাসান মিলন ‎হঠাৎ দুর্গাপুরে পানের দামে ধস: চিন্তায় পড়েছেন পান চাষীরা কালকিনি উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’, পরিবেশ সুরক্ষায় তরুণদের ব্যতিক্রমী আয়োজন দেড় লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বজলুর রহমান স্পোর্টিং ক্লাব সাধারণ মানুষের স্বার্থে সময়োপযোগী এই বাজেট: সরোয়ার আলমগীর এমপি ফটিকছড়িতে হালদা নদীর উপর “পাঁচ পুকুরিয়া সেতু “এখন দৃশ্যমান আইইবির জব ফেয়ার ও প্রজেক্ট প্রতিযোগিতা চাকরি, দক্ষতা ও শিল্পের চাহিদার সেতুবন্ধনে নতুন উদ্যোগ অর্থনীতির গণতন্ত্রায়ন ও 3R কৌশল : নতুন বাজেটের রাজনৈতিক অর্থনীতি দর্শন মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৬ জন হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৯ মে, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩ জন , খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন। এসময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ জন ডেঙ্গুরোগী।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার ৪৫২ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক নয় শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক এক শতাংশ নারী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৩৪১ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর