শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী চরসফিখাঁ জামে মসজিদে আজ শুক্রবার (১৯ জুন) পবিত্র জুমার নামাজ আদায়ের পূর্বে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক হাজী আশরাফ উদ্দিন।

এ সময় তিনি মসজিদে আগত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মসজিদের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা, প্রয়োজনীয় সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। মুসল্লিরা মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, জায়গার সুষ্ঠু ব্যবহার এবং ধর্মীয় পরিবেশ আরও সমৃদ্ধ করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
মতবিনিময়কালে হাজী আশরাফ উদ্দিন বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজের ঐক্য, সম্প্রীতি, নৈতিক শিক্ষা ও সামাজিক বন্ধনের অন্যতম কেন্দ্র। চরসফিখাঁ জামে মসজিদের উন্নয়নে যা কিছু প্রয়োজন, তা স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর মতামতের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে, ইনশা আল্লাহ।
তিনি আরও বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় মসজিদের জন্য একটি নতুন ও যুগোপযোগী কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও সেবামুখী মসজিদ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
এ সময় উপস্থিত মুসল্লিরা মসজিদের উন্নয়ন সংক্রান্ত উদ্যোগকে স্বাগত জানান এবং ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
জুমার নামাজ শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের মতে, চরসফিখাঁ জামে মসজিদের উন্নয়ন বিষয়ে জনমতকে গুরুত্ব দিয়ে নেওয়া এ উদ্যোগ ধর্মপ্রাণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং মসজিদের সার্বিক উন্নয়নে নতুন আশার সঞ্চার করেছে।


এই বিভাগের আরো খবর