সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। (ছবি : সংগৃহীত)

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। রবিবার (৮ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে “মাদার অব ডেমোক্রেসি” হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নারীর শিক্ষার প্রসারে তার ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। একইসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নারী কর্মসংস্থান সম্প্রসারণ এবং নারী বিষয়ক প্রতিষ্ঠান গঠনের উদ্যোগের কথাও উল্লেখ করেন।

ফ্যামিলি ও ফার্মার্স কার্ড কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য বাড়তি সহায়তা, মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং আনুষ্ঠানিক অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধিসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শামা ওবায়েদ।

রাজধানীর সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে কূটনীতিক, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট নারী ব্যক্তিত্বরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অগ্রদূত নারীদের থেকে শুরু করে বর্তমানের নারী নেতা, পেশাজীবী ও উদ্যোক্তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক এবং ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং বক্তব্য রাখেন। এতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।


এই বিভাগের আরো খবর