শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পদ্মা বহুমুখী সেতুতে রেল লাইন স্থাপন কাজের উদ্বোধন

অনলাইন ডেস্ক :
শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৪:১১ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : পদ্মা সেতুতে দীর্ঘ প্রতীক্ষিত রেল লাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি আজ সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পদ্মা সেতুর নিচে রেল অংশে রেললাইন স্থাপন কাজের উদ্বোধন করেন । এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী উপস্থিত ছিলেন। নূরুল ইসলাম সূজন এ সময় বলেন, পদ্মা সেতু চালু হলেও এতদিন মূল সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু করার অনুমতি ছিল না । আমরা এখন সে সুযোগ পেয়েছি। তিনি আরো বলেন, সেতু কর্তৃপক্ষ আমাদের অনুমোদন দেওয়ায় সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু করা হলো। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই মূল সেতুতে রেল লাইন বসানোর কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।মন্ত্রী বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার। কাজের সুবিধার জন্য এটিকে ৩ ভাগে ভাগ করা হয়েছে । ঢাকা থেকে মাওয়া , মাওয়া থেকে ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত। তিনি জানান, আগামী বছর জুনের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল সংযোগ চালু করা সম্ভব হবে। ভাঙ্গা থেকে পুরনো লাইনের মাধ্যমে মানুষ কুষ্টিয়া হয়ে খুলনা পর্যন্ত যোগাযোগ করতে সক্ষম হবে। যদিও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত ধরা আছে।

কাজের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ঢাকা-মাওয়া অংশের কাজের অগ্রগতি ৬৪ শতাংশ। মাওয়া -ভাঙ্গা অংশের অগ্রগতি ৮২ শতাংশ এবং ভাঙ্গা – যশোর অংশের অগ্রগতি ৫৩ শতাংশ ও সার্বিক অগ্রগতি ৬২ শতাংশ।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে ১০০ টি কোচ আসবে। আর এ সকল কোচ দিয়ে পাঁচটি ট্রেন চালানো সম্ভব হবে।পরে মন্ত্রী ভাঙ্গা জংশন স্টেশনে রেল লাইন স্থাপন কাজের উদ্বোধন করেন।এছাড়াও পরিদর্শনের সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. কামরুল আহসান, প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন, কনস্ট্রাকশন সুপারভিশন সার্ভিস সেনাবাহিনীর কর্মকর্তারাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর