বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা
বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় শিশুদের সাথে ফুটবল খেলায় যুবককে না নেওয়ার অপরাধে এক শিশুসহ তার পিতা-মাতাকে হাতুড়িপিটা করে মারাত্মক জখম করার ঘটনা ঘটেছে।

ভাংচুর করেছে ঘর-বাড়ী। ঘটনাটি ঘটেছে উপজেলার গড়ইখালী ইউনিয়নের কুমখালী গ্রামে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিলো। অভিযোগকারীরা জানান, মঙ্গলবার বিকেলে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া আলামিন তার বন্ধুদের নিয়ে মাঠে ফুটবল খেলতেছিলো। এ সময় স্থানীয় আরিফ (২০) তাদের সাথে খেলতে চেয়েছিলো। শিশুরা তাকে না নেওয়ায় সে আলামিন (১১) কে মারপিট করে। সন্ধ্যায় আলামিনের বাবা উবাইদুল্লাহ মোল্লা ও মা জেসমিন বিষয়টি আরিফের কাছে জানতে চায়। জানতে চাওয়ার অপরাধে আরিফ গাজী, সাহেব আলী গাজী ও শরিফুল গাজীসহ বাড়ীর ৭-৮ জন জোট বেঁধে উবাইদুল্লা ও তার স্ত্রী জেসমিন (২৫) কে এলোপাতাড়ি ভাবে বেধড়ক মারপিট করে। জেসমিনকে মারপিট করার সময় তার কাপড় চোপড় খুলে নেয়।

হাতুড়ি দিয়ে পিটিয়ে উবাইদুল্লাহর শরীরের বিভিন্ন অঙ্গে ফোলা জখম করে। তার ঠোঁট ও মুখ ফেঁটে জখম হয়। যাতে ৭টি সেলাই দেয়া হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যরত চিকিৎসক শাকিলা আফরোজ জানান। উবাইদুলৃলাহ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে এঘটনার পর প্রতিপক্ষরা পলাতক থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবিষয়ে উবাদুল্লাহ জানান, তারা আমাদের শুধু জখম করে ক্ষান্ত হয়নি ভাংচুর করেছে আমার বাড়ী ঘর। ঘরের আ্যাডভেস্টারের টিনের চাল ভেঙ্গে চুরমার করে দিয়েছে৷ থানায় অভিযুক্তদের নামে মামলার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরো খবর