সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে ইইউ

অনলাইন ডেস্ক :
বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ দ্রুত ফিরিয়ে আনতে লজিস্টিক সহায়তা এবং বিশেষজ্ঞ জনবল প্রদানের মাধ্যমে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বৈঠকে তারা পারস্পরিক সহযোগিতা, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন বাস্তবায়ন এবং পাচারকৃত অর্থ ফেরত আনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বশির উদ্দিন বলেন, বাংলাদেশ আইএলও কনভেনশনকে পুরোপুরি সম্মান করে এবং কনভেনশন বাস্তবায়নের জন্য দেশটির একটি সুস্পষ্ট রোডম্যাপ রয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। তাদের অধিকাংশই যুবসমাজ। আমাদের লক্ষ্য হলো তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা এবং যুব শক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন করা।

সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা সচল রাখতে কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বেশ কিছু পণ্যের দাম কমেছে। এছাড়া সরকার দাম কমাতে অনেক পণ্যের ওপর শুল্ক কমিয়েছে।

মাইকেল মিলার বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি ইইউ ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখবে।বিনিয়োগের পরিবেশ উন্নত হলে ইউরোপ থেকে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর