সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

​ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি কামরুল হাসান মিলন

​ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:০৭ অপরাহ্ন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বনায়ন নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) উপজেলা পরিষদ চত্বরে দুটি নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কামরুল হাসান মিলন।

​উদ্বোধনকালে সংসদ সদস্য কামরুল হাসান মিলন বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে সবুজায়নের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তা সফল করতে আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ করতে হবে।” তিনি উপস্থিত সকলকে নিজ নিজ এলাকায় ও বাড়ির আঙিনায় বেশি করে ফলজ ও বনজ গাছ লাগানোর আহ্বান জানান।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার, ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. রাসেদুল হাসান, উপজেলা প্রকৌশলী জুবায়ের হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনম আতিকুর রহমান।

​এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতের নেতা মাহবুবুর রহমান ফরাজী, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, মাহবুবুল আলম সেলিম, জাকির হোসেন খান বাপ্পি ও যুবদলের নেতা ইমরুল কায়েস এলিজ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরসহ সংশ্লিষ্ট এলাকায় পরিবেশ উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 


এই বিভাগের আরো খবর