রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯:০৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ।

বিশেষ করে উঠতি বয়সী কিশোর অপরাধীদের দৌরাত্ম ঠেকানোর পাশাপাশি জনসাধারণের মধ্যে সতর্কতা ও সচেতনতা তৈরিতে কাজ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।এসব সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়ন এবং বিশেষ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

সুধীজনদের মতে, চলমান পুলিশি অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে ইতিবাচক ভুমিকা রাখবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, অপরাধ প্রবণ এলাকায় সার্বক্ষনিক নজরদারি, সড়ক পথে শৃঙ্খলা রক্ষা,আইনী সেবাপ্রার্থীদের জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বন্দরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়,সাম্প্রতিক সময়ে অপরাধ আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে।এমনকি খোদ পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটেছে।এতে করে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছিল।
কিন্তু সাম্প্রতিক সময়ে থানা পুলিশের তাতক্ষনিক কার্যকর পদক্ষেপের কারণে অপরাধীরা এখন গা’ঢাকা দিয়েছে।ফলে মানুষের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব।সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বন্দরের সকল শ্রেনী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,মাদক সন্ত্রাস ও কিশোর অপরাধীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।কোন অপরাধীকে নুন্যতম ছাড় দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।সরকারি নির্দেশনা অনুযায়ী সকল মানুষের সবধরনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনী সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর পুলিশ। বন্দরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করে তিনি আরও বলেন,যেকোনো অপরাধের বিরুদ্ধে চলমান তৎপরতা অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর