সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:০৫ অপরাহ্ন

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। গতকাল ২৬ এপ্রিল ২০২৬ সোমবার বেলা ২.০০ টায় বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন উপলক্ষে “IP and Sports: Ready, Set, Innovate”-শিরোনামে একটি সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। উপস্থিত ছিলেন যুগ্মসচিব মোঃ বিল্লাল হোসেন খাঁন। সেমিনারে সভাপতিত্ব করেন এস এম আরশাদ ইমাম, কপিরাইট রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোস্তাক আহমেদ, কপিরাইট সহকারী রেজিস্ট্রার ।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ মনজুরুর রহমান, সাবেক কপিরাইট রেজিস্ট্রার ও সদস্য, কপিরাইট বোর্ড। তিনি তার প্রবন্ধে “IP and Sports: Ready, Set, Innovate ” বিষয়ে আলোকপাত করেন এবং সৃজনকারীর সৃজনশীল কর্ম সুরক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

উক্ত সেমিনারে সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন সেক্টরের স্টেকহোল্ডারগণ, আমন্ত্রিত অতিথি এবং বাংলাদেশ কপিরাইট অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন জাসাসের আহ্ববায়ক চিত্রনায়ক হেলাল খাঁন, প্রখ্যাত প্রযোজক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব খোরশেদ আলম খসরু, কণ্ঠশিল্পী খুরশীদ আলম, মনির খাঁন, বিএলসিপিএস এর সিইও হামিন আহমেদ, সঙ্গীত ব্যক্তিত্ব ফোয়াদ নাসের বাবু, একুশে পদকপ্রাপ্ত ব্যান্ড ওয়ারফেইজ এর দলনেতা শেখ মনিরুল ইসলাম টিপু, জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি’র সদস্য আব্দুল্লাহ আল মাসুদ, আর্টসেল ব্যান্ডের সদস্য সাজু, কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চুর সহধর্মিণী চন্দনা আইয়ুব, সঙ্গীত ব্যক্তিত্ব মানাম আহমেদ, আলিফ আলাউদ্দীন, জুয়েল মোর্শেদ, তরুণ মুন্সী প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন আরটিভি’র সিইও সৈয়দ আশিক রহমান এবং রাজধানী মিউজিক এর বিভাগীয় প্রধান ও সঙ্গীতশিল্পী তারুণ্য হীরা।

অনুষ্ঠানে মেধাসম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতি স্বরুপ দুই প্রতিষ্ঠানকে মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা স্মারক এবং সনদপত্র প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর