শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ব্র্যাক ব্যাংকের নতুন ডিএমডি আবদুল মোমেন

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৩:৫২ পূর্বাহ্ন

অর্থনৈতিক প্রতিবেদক : ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন সৈয়দ আবদুল মোমেন। পদোন্নতির পূর্বে তিনি ব্যাংকটির হেড অব এসএমই ব্যাংকিং হিসেবে কর্মরত ছিলেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক জানায়, মোমেন ২০০৫ সালে ব্র্যাক ব্যাংকে যোগ দিয়ে দুই বছর ব্যাংকটির টেকনোলজি বিভাগে কাজ করেন। এরপর তিনি দুই বছরের বিশেষ দায়িত্বে ব্র্যাক আফগানিস্তান ব্যাংকে যান এবং সেখানে হেড অব অপারেশনস ও পরবর্তীতে চিফ অপারেশনস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৯ সালে ব্র্যাক ব্যাংকে ফিরে এসে তিনি এসএমই কালেকশন প্রজেক্টের প্রধান হিসাবে এসএমই ব্যাংকিং বিভাগে যোগদান করেন। ২০১০ সালের জুলাই মাসে, প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হওয়ার পর, তিনি এসএমই ব্যাংকিং বিভাগের ক্ষুদ্র ব্যবসায় (স্মল বিজনেস) বিভাগের প্রধান হিসেবে কাজ শুরু করেন। ২০১৭ সালে তিনি পুরো এসএমই ব্যাংকিং বিভাগের দায়িত্ব পান।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, গত কয়েক বছরে মোমেন আমাদের এসএমই ব্যবসাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তার কারণে আমাদের লোন পোর্টফলিও যেমন দ্বিগুণ হয়েছে, তেমনি উন্নত হয়েছে পোর্টফলিওর মান এবং আমানত। ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রত্যেকেই ব্যাংকে তার দায়িত্বের পরিধি বাড়াতে পেরে সন্তুষ্ট।
মোমেন ১৯৯৯ সালে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন তৎকালীন এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে, যা ২০০০ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অধিগ্রহণ করে। মোমেন লন্ডনের মিডলসেক্স বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার কমিউনিকেশনস অ্যান্ড আইটি বিষয়ে বিএসসি সম্পন্ন করেছেন।


এই বিভাগের আরো খবর