মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

ভাঙা সেতুতে দুর্ভোগে

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ১২:২৬ অপরাহ্ন

মাহবুব হোসেন, ভূরুঙ্গামারী থেকে :
রাস্তার মাঝখানে সেতুটি ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতু, ভারী যানবাহন চলাচল নিষেধ লিখে লাল ফিতা টাঙ্গিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এমন অবস্থা বিরাজ করছে দীর্ঘদিন থেকে। সেতুটি কবে ঠিক হবে তা বলতে পারছে না কেউ। এমনটি দেখাগেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ভূরুঙ্গামারী বাগভান্ডার সড়কের পূর্ব বাগভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতুটির এক অংশ ভেঙ্গে গিয়ে গর্তের সৃষ্টি হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে করে এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচলরত যান ও জনচলাচল ব্যাহত হচ্ছে। ফলে চরম দূর্ভোগে পড়েছে এলাকাবাসী।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানাগেছে, উপজেলা সদরের সঙ্গে সংযোগ এ সড়ক ব্যবহার করেন বাগভান্ডার বিজিবি ক্যাম্প, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার, খামার পত্র নবীশ, মানিককাজির কিছু অংশ, ভোটহাট গ্রাম ও ১নং পাথরডুবী ইউনিয়নের ৪টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে।
সেতুটি ভেঙে যাওয়ায় চরম দূর্ভোগ পোহাচ্ছে সংশ্লিষ্টরা। কিন্তু দীর্ঘদিন ধরে এই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও জনপ্রতিনিধিদের কোন মাথাব্যাথা নেই। ফলে এই ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে চলাচলরত শিক্ষার্থী সহ জনসাধারণ যেকোনো মুহুর্তে দুর্ঘটনায় সম্মুখিন হতে পারেন।
বিশেষ করে ১ নং পাথরডুবী ইউনিয়নের লোকজন বর্তমানে উপজেলা সদরে আসতে বাড়তি প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে (অতিক্রম) করতে হচ্ছে। এতে সময় এবং অর্থ দু’টোই অপচয় হচ্ছে। আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে সাইকেল, রিক্সা, ঠেলাগাড়ি ইত্যাদি হালকা যানবাহনে মালমাল পাড় করছে। রাস্তার সঙ্গে সেতুটির দক্ষিণাংশের কোনও সংযোগ না থাকায় যেকোনও মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া ভারী যানবাহন ঢুকতে না পারায় কর্মজীবী মানুষ এবং এলাকার ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এলাকাবাসী সেতুটি দ্রুত মেরামতে সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে জোড় দাবি জানিয়েছেন। এই ব্যাপারে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান জানান, আমি গত ১৫ ডিসেম্বর প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেছি। ঝুঁকিপূর্ণ এই সেতুটি পুনারায় নির্মাণের জন্য কর্তৃপক্ষকে খুব দ্রূত জানাবো। উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, ইতিমধ্যে সেতুটির স্টিমেট তৈরি করে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই এর বাস্তবায়ন হবে।


এই বিভাগের আরো খবর