মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মধু খাঁটি না ভেজাল? চেনার উপায়…

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ২:১০ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Honey-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

লাইফস্টাইল ডেস্ক : পুষ্টিগুণে ভরা ‘মধু’র উপকারিতা ও কার্যকারিতা বলে শেষ করবার মতো নয়। খাবারের তালিকার প্রথম সারিতেই রয়েছে ‘মধু’। এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায়। এক কথায় বলা যায় সৌন্দর্য চর্চা, রোগ প্রতিরোধ কিংবা ডায়েটের জন্য মধু মধুরতর গুণে গুণান্বিত।

কিন্তু বাজারে নকল মধুর ভীড়ে আসল ‘মধু’ চেনা দায়। আর নকল দিয়ে কী আর আসলের কাজ হয়? তবে নকল ‘মধু’ চেনার খুব সহজ কিছু উপায় অবশ্য রয়েছে। জেনে নিন।

* আসল ‘মধু’ ঘন ও অনেক বেশি আঠালো হয়, অপরদিকে নকল ‘মধু’ হয় পাতলা ও কম আঠালো। তাই হাতের আঙুলে একটু ‘মধু’ নিয়ে তা ঘন কিনা, বুঝে নিতে পারেন। কম ঘন ও কম আঠালো হলে নিশ্চিত থাকতে পারেন তা নকল।

* এক গ্লাস পানিতে এক চামচ পরিমাণ ‘মধু’ দিন। তার পর আস্তে আস্তে গ্লাসটি নাড়া দিন। ‘মধু’ পানির সঙ্গে মিশে গেলে নিশ্চিত হবেন সেটা ভেজাল ‘মধু’। আর মধু যদি ছোট পিণ্ডের মতো গ্লাসের পানিতে ছড়িয়ে যায়, তা হলে বুঝবেন সেটি খাঁটি ‘মধু’।

* ‘মধু’ চেনার অন্যতম উপায় হচ্ছে, ফেনা। আসল ‘মধু’তে ফেনা হয় না। নকল ‘মধু’তে ফেনা হয়। কিছুটা ‘মধু’ নিয়ে তাতে অল্প পানি ও দুই থেকে তিন ভিনেগার মেশান। যদি ফেনার মতো কিছু তৈরি হয়, তাহলে ‘মধু’টি নকল।

[ আরও পড়ুন : বার্ড ফ্লু থেকে বাঁচতে মুরগির ডিম ও মাংস যেভাবে খাবেন ]

* নকল ‘মধু’ চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে, নকল ‘মধু’তে সহজে আগুনে ধরে না কিন্তু আসল ‘মধু’তে দ্রুত আগুন ধরে। একটু তুলো ‘মধু’তে ভিজিয়ে ম্যাচ দিয়ে তুলোটিতে আগুন ধরান। যদি দ্রুত আগুন না ধরে তাহলে বুঝবেন ‘মধু’টি নকল।

* বেশ কিছুদিন ঘরে রেখে দিলে ‘মধু’তে চিনি জমতেই পারে। কিন্তু বয়ামসহ ‘মধু’ গরম পানিতে কিছুক্ষণ রেখে দেখুন, এই চিনি গলে ‘মধু’ আবার স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু নকল ‘মধু’র ক্ষেত্রে এটা হবে না।

* এক টুকরো ব্লটিং পেপার নিন, তাতে কয়েক ফোঁটা ‘মধু’ দিন। যদি কাগজ তা সম্পূর্ণ শুষে নেয়, বুঝবেন ‘মধু’টি খাঁটি নয়।

* এক টুকরো সাদা কাপড়ে ‘মধু’ মাখান। আধ ঘণ্টা রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি দাগ থেকে যায়, বুঝবেন ‘মধু’টি খাঁটি নয়।

দেশবিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন


এই বিভাগের আরো খবর