শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মহামারি এশিয়া-প্যাসিফিকে দারিদ্রের বিরুদ্ধে লড়াইকে দুই বছর পিছিয়ে দিয়েছে : এডিবি

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৫:৩৬ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ- বাণিজ্য ডেস্ক : এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে দারিদ্রের বিরুদ্ধে লড়াইকে অন্তত দুই বছর পিছিয়ে দিয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলোর জন্যও মহামারির এই অভিঘাত দারিদ্রতা থেকে মুক্তির প্রয়াসকে আগের চেয়ে অধিকতর কঠিন করে দিতে পারে। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ২০২২ সালে সূচক অনুযায়ী, চলতি বছর এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি অতি-দারিদ্রতাকে ২০২০ সালের সমপর্যায়ে হ্রাস করতে পেরেছে বলে আশা করা হচ্ছে- অতি দারিদ্রতা যেমনটি মহামারির আগে হ্রাস পেয়েছিল। আজ প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, তথ্য-উপাত্তে আরো জানা গেছে যে, এ অঞ্চলে সামাজিক গতিশীলতার দিক থেকে মহামারির পূর্বে মানুষের যে উত্তরণ সক্ষমতা ছিল, মহামারির অভিঘাতে তাদের এই উত্তরণ বিলম্বিত হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ সংকটটি এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে দারিদ্র বিমোচনের গতিকে বিঘিœত ও দীর্ঘায়িত করতে পারে, যদিও অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। এই মহামারির কারণে খাদ্য নিরাপত্তা, অপর্যাপ্ত স্বাস্থ্য সেবা ও শিক্ষার ক্ষেত্রে হতদরিদ্রদের অবস্থা আরো কঠিন হতে পারে।
এডিবি’র প্রধান অর্থনীতিবিদ এলবার্ট পার্ক বলেন, ‘কোভিড-১৯ অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্র ও ঝুঁকিতে থাকা মানুষরা এবং এখন যখন আবার অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে, তখন অনেক মানুষের জন্য দারিদ্রতা থেকে উত্তরণ আগের চেয়েও আরো বেশি কঠিন হয়ে পড়তে পারে।’
পার্ক বলেন, ‘এই অঞ্চলের সরকারগুলোকে সকলের জন্য অধিকতর ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক সুযোগ ও সামাজিক গতিশীলতার লক্ষ্যে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন ও অন্তর্ভুক্তির ওপর আলোকপাত করা উচিত। ২০৩০ সাল নাগাদ এই অঞ্চলের অতি-দারিদ্রতা হ্রাস পেয়ে ১ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। একই সময়ে, জনগোষ্ঠির প্রায় ২৫ শতাংশ মানুষ মধ্যবিত্ত অবস্থান অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এদের ক্রমক্ষমতা বৃদ্ধি পাবে।

এই নিবন্ধে অবশ্য সামাজিক গতিধারায় বৈষম্যের পাশাপাশি, অন্যান্য অনিশ্চিয়তার আশঙ্কার কথাও রয়েছে। মহামারির অভিঘাত কাটিয়ে উঠে ঘুরে দাাঁড়াতে এশিয়াকে উৎপাদন স্থবিরতা ও মূদ্রাস্ফীতি, বিশ্বের প্রধান ক্ষমতাধর দেশগুলোর মধ্যকার চলমান সংঘাত, ক্রমবর্ধমান খাদ্য অনিরাপত্তা ও জ্বালানী মূল্য বৃদ্ধির মোকাবিলা করতে হচ্ছে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর