শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রাজধানীতে শুরু হচ্ছে চারদিনব্যাপী সিরামিক এক্সপো

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১:৪৭ অপরাহ্ন

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে “সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫।” চারদিনব্যাপী এশিয়ার অন্যতম এ আন্তর্জাতিক সিরামিক মেলার আয়োজনে রয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিএমইএ। চতুর্থ বারের মতো এ আয়োজনে সিরামিক পণ্যের কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তির উপর বিশ্বমানের এই প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠানসহ ৩০০টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। এছাড়া মেলায় অংশ নিবেন ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও বায়ারস। এক্সপোতে থাকছে ৩ টি সেমিনার, জব ফেয়ার, বিটুবি এবং বিটুসি মিটিং, রাফেল ড্র, আকর্ষণীয় গিফট্, লাইভ ডেমোনষ্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের মোড়ক উম্মোচনের সুযোগ।

রবিবার (২৩ অক্টোবর ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম। এছাড়াও মেলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ফেয়ার কমিটির চেয়ারম্যান এবং বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারী ইরফান উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন বিসিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশীদ এফসিএমএ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম এবং পরিচালক মোঃ জিয়াউল হক জিকু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর আইসিসিবি’তে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়াও আগামী ২৯ নভেম্বর মেলার একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, দেশে ইতোমধ্যেই সিরামিক টেবিলওয়্যার, টাইলস্ ও স্যানিটারিওয়্যার এর ৭০টিরও অধিক শিল্প-কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয় বাজারে বিক্রয়ের পরিমাণ বার্ষিক প্রায় ৮ হাজার কোটি টাকা। গত দশ বছরে সিরামিক খাতে উৎপাদন ও বিনিয়োগ বেড়েছে প্রায় ১৫০ শতাংশ। বিশ্বের প্রায় ৫০টিরও অধিক দেশে সিরামিক পণ্য রপ্তানি করে বছরে আয় প্রায় পাঁচশত কোটি টাকা। এ খাতে রফতানি আয় বাড়ছে। বাড়ছে বিনিয়োগও। এই শিল্পে বড় উৎপাদনকারী দেশ চীন ও ভারতসহ অনেক দেশ বিনেয়োগে আগ্রহী। এ শিল্পে প্রায় ১৮ হাজার কোটি টাকার অধিক বিনিয়োগ রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে।

ফেয়ার কমিটির চেয়ারম্যান এবং বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারী ইরফান উদ্দীন বলেন, উন্নত গুণগতমান ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি সিরামিক পণ্যের কদর বাড়ছে। শুধু তাই নয়, একই সঙ্গে নতুন নতুন বাজারও সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, “সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২৫”দেশের চতুর্থ ও এশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী। সিরামিক প্রস্তুতকারক, রফতানিকারক এবং সরবরাহকারীরা এ এক্সপোতে তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এই এক্সপো’র মাধ্যমে দেশীয় সিরামিক পণ্য বাজারজাতকরণের পাশাপাশি তা ব্যবহারেও সচেতনতা বাড়ানো হবে।

ইরফান উদ্দীন বলেন, সিরামিক শিল্পে প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতকে পুরোপুরি বদলে দেবে বলে আমরা বিশ্বাস করি। অটোমেশন, উন্নত ডিজিটাল প্রিন্টিং, রোবোটিক হ্যান্ডলিং এবং উন্নতমানের প্রোডাকশন লাইনের মাধ্যমে উৎপাদন আরও দ্রুত, নির্ভুল এবং খরচ সাশ্রয়ী হবে। বর্তমানে বিশ্বব্যাপী স্মার্ট টাইলস এবং সেন্সর ইন্টিগ্রেটেড পণ্যের জনপ্রিয়তা বাড়ছে, ভবিষ্যতে বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়বে। এক্সপোতে সেই প্রযুক্তিগুলোর সাথে আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর এক যোগসূত্র স্থাপন হবে বলে আমরা মনে করি।

চারদিনব্যাপী এ প্রদর্শনীটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।


এই বিভাগের আরো খবর