সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আব্দুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী

সোনালী ব্যাংক ও পিকেএসএফে নতুন চেয়ারম্যান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
মোহাম্মদ মুসলিম চৌধুরী ও জাকির আহমেদ খান। (ফাইল: ছবি)

সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী তিন বছরের জন্য তারা এ ব্যাংক ও সংস্থায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে তিনি এ কাজে যোগ দেবেন।

নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুসলিম চৌধুরীর নিয়োগের আদেশের কপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

এর আগে সরকার পরিবর্তনের পরে ২০ আগস্ট পদত্যাগ করেন ব্যাংকটির সদ্য সাবেক চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দকী। জিয়াউল হাসান ২০১৯ সালে প্রথম সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ২০২২ সালের আগস্টে তাকে পুনর্নিয়োগ দেয়া হয়। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। মাঝখানে কিছু সময় তিনি বেক্সিমকো গ্রুপের উপদেষ্টাও ছিলেন।

এর আগে গত ২০ আগস্ট কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন ব্যাংকটির চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দকী। এর আগের দিন পদত্যাগে দাবিতে তাকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা–কর্মচারীরা। একটি শিল্প গ্রুপের সঙ্গে বিশেষ সখ্যতার জেরে তাকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান করা হয় বলে গুঞ্জন ছিল।

এদিকে সরকারের সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য তিনি সংস্থাটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন। এর আগে ১৩ আগস্ট অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শেখ আব্দুর রশীদকে পিকেএসএফের চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল সরকার। পরে তাকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নিয়োগ দেয়া হয়।


এই বিভাগের আরো খবর