বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্কিন ক্যাফেঃ বিজ্ঞানসম্মত ফর্মুলায় বাংলাদেশি ত্বকের বিশেষ যত্নে

ঢাকা প্রতিদিন ডেস্ক
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৬:১৯ অপরাহ্ন

আজকাল দোকানের তাকজুড়ে যত স্কিনকেয়ার প্রোডাক্ট দেখি অভিনব সিরাম থেকে শুরু করে সান্সক্রিম তার বেশিরভাগই তৈরি হয় পশ্চিমা দেশগুলোর ত্বক আর আবহাওয়া ভেবে। এগুলোর পরীক্ষা হয় এমন পরিবেশে যেখানে বাতাস শুকনো, সূর্যের তাপ মৃদু আর ঘাম খুব একটা সমস্যা না। কিন্তু বাংলাদেশের বাস্তবতা একদম আলাদা।

এখানে আমাদের ত্বক প্রতিদিন লড়ে তিব্র গরম, আদ্রতা, দূষণ আর প্রখর সূর্যালোকের সাথে। তাই যেসব পশ্চিমা ভারী ক্রিম লন্ডনের শীতে শুকনো ত্বককে রক্ষা করে, তা ঢাকার আবহাওয়ায় আমাদের ত্বকের লোমকূপ বন্ধ করে দেয়, ত্বককে আরও তৈলাক্ত করে তোলে। আর আমাদের ব্রাউন বা মেলানিন সমৃদ্ধ ত্বক একটু ভিন্নভাবে প্রতিক্রিয়া করে। সহজে রোদে পুড়ে যায়, খতের দাগ গভীর হয় আর সামান্য জ্বালাপোড়া থেকেও দেখা দেয় কালচে দাগ, যা সেরে উঠতে লাগে সপ্তাহ বা কখনো মাস।
তাই ইউরোপ বা আমেরিকার ফর্মুলায় তৈরি স্কিনকেয়ার প্রোডাক্টগুলো আমাদের জন্য সবসময় কার্যকর হয় না। সেগুলো খারাপ নয়, বরং আমাদের ত্বক, আবহাওয়া আর জীবনযাত্রার জন্য বানানো নয়।
আমাদের ত্বক শক্তিশালী, সুন্দর কিন্তু সংবেদনশীল। এটি সহজে ট্যাঁন হয়, ক্ষতচিহ্ন রেখে দেয় আর দূষণ ও তাপে দ্রুত প্রতিক্রিয়া করে। তাই আমাদের দরকার এমন স্কিনকেয়ার যা হালকা, হাইড্রেটিং, সূর্যের তাপ ও ধূলা ময়লা থেকে সুরক্ষা দেয় এবং ঘাম ও আদ্রতার মধ্যেও ত্বককে শান্ত রাখে। আমাদের মশ্চেরাইজার হবে নন- স্টিকি, সান্সক্রিম গলে যাবে না আর সিরাম কাজ করবে পলিউশন ড্যামেজে ও দাগের বিরুদ্ধে। আর এখানেই প্রয়োজন বিজ্ঞান ও ফার্মাসিস্টদের দক্ষতার।
ফার্মাসিস্টরা জানেন কোন উপাদান ত্বকের সাথে কেমন প্রতক্রিয়া করে, কোন একটিভ আসলেই কাজ করে, কোন প্রিজারভেটিভ নিরাপদ আর কিভাবে ফর্মুলাকে স্থিতিশীল রাখা যায় আমাদের মতো আদ্র আবহাওয়ায়। এখন বাংলাদেশের অনেক ফার্মাসিস্টই নতুন করে ভাবছেন স্কিনকেয়ার নিয়ে- শুধুমাত্র বৈশ্বিক ধারাবাহিকতায় নয় বরং আমাদের ত্বকের সমস্যার সমাধান খুঁজে বের করতে।
তেমনই এক উদ্ভাবক হলেন সিনথিয়া ইসলাম, যিনি একজন ফার্মাসিস্ট এবং স্কিন ক্যাফে -এর সহ-প্রতিষ্ঠাতা। তার লক্ষ্য একটাই এমন স্কিনকেয়ার তৈরি করা যা সত্যিই বাংলাদেশের ত্বক ও আবহাওয়ায় কাজ করবে।
সিনথিয়া কাজ করছেন প্রফেসর ড. আবু জাফর মোহাম্মদ রুহুল মোমেন- এর সঙ্গে, যিনি ৩০ বছরেরও বেশি আন্তর্জাতিক গবেষণায় অভিজ্ঞতাসম্পন্ন একজন বিজ্ঞানী। একসঙ্গে তারা বিজ্ঞান ও স্থানীয় জ্ঞানের মিশ্রণে প্রতিটি ফর্মুলা তৈরি করেন। বিদেশি ফর্মুলা কপি না করে পুরোপুরি বাংলাদেশের বাস্তবতা ভেবে।
তাদের সান্সক্রিম তৈরি হয়েছে ঢাকার তাপ ও ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য। তাদের ব্রাইটেনিং সিরাম কাজ করে দূষণের ক্ষতি ও দাগের ওপর, কোনরকম কঠিন ব্লিচিং উপাদান ছাড়াই। তাদের মশ্চেরাইজার হালকা, নন-স্টিকি ত্বককে করে নরম ও লোমকূপ বন্ধ করা ছাড়াই হাইড্রেটেড রাখে। প্রতিটি ব্যাচ পার করে মাইক্রোবায়োলজি চেক, থার্ড-পার্টি ইফিকেসি টেস্ট এবং ল্যাব সিমুলেশন যেখানে পরীক্ষা করা হয় একেবারে আমাদের আসল আবহাওয়া অনুযায়ী।
সিনথিয়া বলেন, “আমরা ফার্মাসিস্ট- কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ, আমরা বাংলাদেশী। তাই আমাদের লক্ষ্য শুধু স্কিনকেয়ার তৈরি করা নয় বরং এমন স্কিনকেয়ার তৈরি করা যা সত্যিই কাজ করে আমাদের জন্য, আমাদের ত্বকে, আমাদের এই আদ্র আবহাওয়ায়। কারণ বিশ্বের বেশির ভাগ স্কিনকেয়ার তৈরি ও পরিক্ষিত হয় এমন পরিবেশে যেখানে বাতাস থাকে শুকনো, সূর্যের তাপ মৃদু আর ঘাম কোনও বড় সমস্যা নয়। কিন্তু বাংলাদেশের আবহাওয়া আলাদা আর তাই আমাদের স্কিনকেয়ারও আলাদা হওয়া উচিত। ”
বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রিতে নতুন মান তৈরি করেছে স্কিন ক্যাফে। প্রথম দেশীয় ব্র্যান্ড হিসেবে তৈরি করেছে সান্সক্রিন যা একসময় গ্রাহকদের বিদেশ থেকে আমদানি করে ব্যবহার করতে হতো। স্কিন ক্যাফের দেশীয় উদ্ভাবন তুলে ধরে, আন্তর্জাতিক মান বজায় রেখে দেশীয় ব্রান্ড শুধু প্রতিযোগিতা নয় বরং বিকল্প হিসেবেও জায়গা করে নিতে পারে।


এই বিভাগের আরো খবর