রবিবার, ৩১ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্বল্প পুঁজি হলেও লাভ ভালো ‘রিং-স্ল্যাবে’!

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ৮:৫১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : পয়ঃনিষ্কাশনের জন্য মাটির রিং তৈরি করতে কমপক্ষে ১২ হাতের ছোঁয়া লাগে মৃৎশিল্পীদের। মাটি-পানি মিশিয়ে উপযুক্ত কাদা বানানো হয়। এরপরে নির্ধারিত ছাঁচে রিং বানিয়ে রোদে শুকানোর পর তা পুড়িয়ে করা হয় ব্যবহার উপযোগী। রিং তৈরির সঙ্গে জড়িত আমতৈল গ্রামের মঞ্জুরী বালা পাল, মঙ্গল পাল, জগা পাল জানালেন, এ ব্যবসা এখন আর সনাতনধর্মী মৃৎশিল্পীদের হাতে নেই, এই গ্রামের শতাধিক মুসলমানরাও জড়িয়ে পড়েছেন এই ব্যবসায়। মেহেরপুর জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে গাংনী উপজেলার আমতৈল গ্রাম। গ্রামে প্রায় তিন হাজার লোকের বসবাস। আমতৈল গ্রামে এখন ছোট বড় ৭২টি ভাটায় তৈরি হচ্ছে রিং স্ল্যাব। আর এরসঙ্গে জড়িয়ে আছে প্রায় দেড় হাজার মানুষের জীবন-জীবিকা। মঙ্গল পাল ও জগা পাল জানান, এক সময় আমতৈল গ্রামে ২৭টি কারখানায় শতাধিক সনাতন ধর্মের পরিবারের লোকজন মৃৎশিল্পের সঙ্গে জড়িত ছিলেন। পাল বংশের নারী-পুরুষ সবাই কাদামাটির কাজ করতেন। আমরা নিত্য ব্যবহার্য বাসন পত্র, ফুলের টব, নান্দা, খেলনাসহ কারুকাজ করা শোপিস তৈরি করতাম। বেশ কদরও ছিল। কিন্তু প্লাস্টিকের তৈরি জিনিষের কদর বেড়ে যাওয়ায় মাটির জিনিষের কদর কমতে থাকে। তাই এখন শুধুমাত্র পয়ঃনিষ্কাশনের জন্য তৈরি হচ্ছে মাটির রিং-স্ল্যাব। এখানকার অনেকেই ভারতে চলে গেছেন। মাত্র কয়েকটি পাল বংশের পরিবার রয়েছেন এখন। তারাই এই ব্যবসা টিকিয়ে রেখেছেন। রিং-স্ল্যাব তৈরির কারখানার মালিক ইয়ামিন আলী ও নাজমুল হোসেন জানান, আগে মাঠ থেকেই মাটি সংগ্রহ করা যেত। এখন তা আর সম্ভব হয়না। কিছুদিন আগেও এক ট্রলি মাটি ২০০ টাকায় পাওয়া যেত। এখন তা বেড়ে হয়েছে ৮০০-৯০০ টাকা। বছর খানেক আগে এক ট্রলি বাঁশ ও আঁখের পাতার দাম ছিল ১৫০ টাকা। এখন সেই পাতার দাম ৭০০ টাকা। অন্যান্য জিনিসের দাম বাড়লেও মাটির জিনিসের দাম তেমন বাড়েনি। তিনি জানান, প্রতি জোড়া রিং পাইকারি ৯০-১৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে কোনো গ্রাহক কিনলে তার বাড়িতে গর্ত খুঁড়ে বসিয়ে দিয়ে আসা পর্যন্ত একটি রিং ১৫০ টাকা নিয়ে থাকেন। রিং তৈরির সঙ্গে জড়িত ইয়ামিন হোসেন জানান, পালদের কাছ থেকে কাজ শিখে এখন স্বল্প পুঁজিতে, সহজলভ্য উপকরণ ও ভালো লাভের কারণে এ পেশা বেছে নিয়েছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে রিং তৈরির আশা করছেন এখানকার কারিগররা। তবে এই শিল্পের সঙ্গে জড়িত নাসির উদ্দীন জানান, এখানকার অনেকের নিজস্ব জমি না থাকায় কারখানার মালামাল তৈরি ও চুলার জন্য জমি লিজ নিতে হয়। এক বিঘা জমি লিজ নিতে বাৎসরিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা দিতে হয়। বছরের মাত্র ৮ থেকে ৯ মাস চলে এ ব্যবসা। অনেকে বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে মৃৎশিল্পে বিনিয়োগ করেছেন। মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নের জন্য সরকার দু’টি কর্মসূচি চালু করেছেন সরকার। একটি ভাতা কর্মসূচি অন্যটি ক্ষুদ্র ঋণ কর্মসূচি। মৃৎশিল্পীদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের দেওয়া ঋণ কর্মসূচির আওতায় আনা হবে। কুমোরদের জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর