সোমবার, ০১ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ

২০২৪ সালে চট্টগ্রাম বন্দর স্মার্ট পোর্ট হবে : চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল

আইয়ুব আলী, চট্টগ্রাম
বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৬:০০ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেছেন, ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর স্মার্ট পোর্ট হিসেবে আত্মপ্রকাশ করবে। বে টার্মিনাল এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ নেবে। মাননীয় প্রধানমন্ত্রী বে টার্মিনালের মাস্টার প্ল্যানের মোড়ক উন্মোচন করেছেন। চট্টগ্রাম বন্দরের সাথে যৌথ উদ্যোগে বে টার্মিনালের মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের জন্য আবুধাবি পোর্ট গ্রুপ এক বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব দাখিল করেছেন। ওয়ার্ল্ড ব্যাংকসহ আরো বিদেশি কোম্পানী বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহী। বে টার্মিনাল বাস্তবায়িত হলে চট্টগ্রাম হাজার হাজার বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২৩ সালের সাফল্য ও ২০২৪ সালের কর্মপরিকল্পনা উপলক্ষে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এসব কথা বলেন।
বন্দর চেয়ারম্যান বলেন, বে টার্মিনালের কনটেইনার টার্মিনাল ১ ও ২ নির্মাণ ও পরিচালনার জন্য পিএসএ সিঙ্গাপুর ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আগামী বছর চুক্তি সই হবে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বে টার্মিনালের চতুর্থ টার্মিনাল হিসেবে গ্যাস ও অয়েল টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ টার্মিনালের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপিএম টার্মিনালস প্রস্তাব দিয়েছে, যা পিপিপি প্রকল্প হিসেবে প্রক্রিয়াধীন। তিনি বলেন, বিশ্বমন্দার মধ্যেও চট্টগ্রাম বন্দর তিন মিলিয়ন ক্লাবে রয়েছে। গত ২৫ ডিসেম্বর পর্যন্ত ৩০ লাখ ৪ হাজার ৫০৫ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। বছর শেষে ৩ দশমিক ১ মিলিয়ন টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ে সক্ষম হবে। যা গত বছরের সমান। আশাকরি এ বছর কার্গো হ্যান্ডলিং ১২ কোটি টন ছাড়িয়ে যাবে। অনুষ্ঠানে বন্দরের সদস্যবৃন্দসহ বন্দর সচিব মো. ওমর ফারুক, মাতারবাড়ী সমুদ্র বন্দরের প্রকল্প পরিচালক, বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন


এই বিভাগের আরো খবর