শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

কচুরিপানা পরিষ্কারে ৫০ কোটি টাকা বরাদ্দ!

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ১০:১৬ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Kochuei-Pana-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কচুরিপানাসহ ময়লা-আবর্জনা পরিষ্কার করার মেশিন কিনতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ডেঙ্গুসহ সব ধরণের মশার উপদ্রব কমাতে জলাশয়গুলোতে এ মেশিন ব্যবহার করা হবে।

রোববার (২৪ জানুয়ারি) রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এ কথা জানান।

তিনি জানান, এ বছর অন্য সময়ের তুলনায় মশা কম, তবে মানুষ বিরক্ত। বাসাবাড়িতে অ্যাডিস মশা বেশি হয়। কিন্তু বাড়ির মালিকরা এবার সতর্ক আছেন।

নিজেদের কাজের মূল্যায়ন করতে গিয়ে মো. তাজুল ইসলাম বলেন, ভুল হতে পারে, কিন্তু কারো উদ্দেশ্য খারাপ নয়।

দুই সিটি করপোরেশনের মেয়রদের উদ্দেশে তিনি বলেন, আমরা জ্ঞানী ও সাহসী। যেসব স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, সেসব চেয়ারম্যানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

খাল সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ৮৭ সালে ঢাকার সব খাল রক্ষণাবেক্ষণের জন্য ওয়াসাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন এই দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকার দুই সিটির মেয়রকে। এখন মেয়েরদের দায়িত্ব খাল দখলমুক্ত করে সংস্কার ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলা। ৩৯টি খাল আছে দুই মেয়রের অধীনে। এগুলোর উন্নয়নে মেয়রদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন : স্বার্থান্বেষী মহল টিকা নিয়ে অপপ্রচার করছে : কাদের


এই বিভাগের আরো খবর