শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির

রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ
শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন

দেশ ছাড়িয়ে বিদেশেও স্বাদ ছড়িয়ে পড়েছে কিশোরগঞ্জের কচু ও কচুরলতির। জেলার উৎপাদিত কচু ও কচুর লতি রফতানি হচ্ছে ইউরোপের যুক্তরাজ্য ও ইতালি এবং সৌদি আরব, কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে ।

কচু ও লতি সুস্বাদু হওয়ায় দেশ-বিদেশে চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। উৎপাদন খরচ এবং পরিশ্রমের তুলনায় বেশি লাভ পাওয়ায় কচু চাষে আগ্রহও বাড়ছে কৃষকদের। দেশের মানুষের কাছে কচু ও লতি একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর সবজি হিসেবে বিবেচিত এবং প্রায় সব জায়গাতেই উৎপাদিত হয় কচু এবং লতি। তবে মেঘনা-ব্রহ্মপুত্রসহ অসংখ্য নদ-নদী খাল-বিলে বিধৌত অঞ্চল হিসেবে কুলিয়ারচরের দোআঁশ মাটি কচু চাষের জন্য খুবই উপযোগী হওয়ায় বেলে-এখানে কচুর ফলন বেশ ভালো হয়। কৃষকরা জানান, এক বিঘা কচু চাষে তাদের খরচ হয় হাজার বিশেক টাকার মতো। কচুর লতি বিক্রি করেই ওঠে আসে সেই খরচ। লাভের অংশ হিসেবে প্রতি বিঘা জমির কচু বিক্রি করা যায় ন্যূনতম ৯০ হাজার থেকে এক লাখ টাকা।

অন্যদিকে সবজিটির প্রচুর চাহিদা থাকায় জমি থেকে তুলে স্থানীয় বিভিন্ন বাজারে নেওয়া মাত্রই তা বিক্রি হয়ে যায় বলেও জানিয়েছেন কৃষক। দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখানকার বাজারগুলো থেকে প্রতিদিন এসে কচু ও লতি কিনে নিয়ে যান। স্থানীয় এক কৃষক কবীর মিয়া জানান, তিনি প্রায় একযুগ ধরে এই কচুর চাষ করছেন। এই ফসল আবাদ করে কখন ও তার লোকসান হয়নি। বর্তমানে তার দেখাদেখি অন্য কৃষকরা আগ্রহী হয়ে এই কচু চাষ করায় কুলিয়ারচর এলাকায় কচুর গ্রামে পরিণত হয়েছে বলে তিনি জানান।

ব্যবসায়ীরা জানান, এখানকার কচু ও কচুর লতার ব্যাপক চাহিদা থাকায় তারা এখান থেকে কিনে নিয়ে বিক্রি করে নিজেরা ও লাভবান হচ্ছেন। প্রতিদিন এখান থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন শহর এবং বিদেশে যাচ্ছে ।

সবজি রপ্তানিকারক আবুল হোসেন জানান, এখানকার হাট ও কৃষকদের কাছ থেকে কচু কচুর লতা কিনে যুক্তরাজ্য, ইতালি এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্যাকেটজাত করে রপ্তানি করেন তিনি। বিদেশে এখানকার কচু এবং কচুর লতির চাহিদা বাড়ছে বলেও জানান এই রফতানিকারক। কিশোরগঞ্জ কৃষি বিভাগ জানায়, এখানকার মাটি কচু চাষের জন্য উপযোগী হওয়ায় প্রায় প্রতিটি ইউনিয়নেই কচুর আবাদ হচ্ছে। এখানে সাদা ও নারকেলি-এই দুই জাতের কচুর আবাদ হয়ে থাকে। মুখিকচু চাষ হয়েছে। কচু চার মাস মেয়াদি সময়ের ফসল হওয়ায়, কচুর ফলন তুলে খুব সহজেই রোপা আমন ধানের চাষাবাদ করতে পারেন স্থানীয় কৃষক। কচু চাষে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি অফিস।

বিষমুক্ত কচু উৎপাদনে সেক্স ফেরোমন ফাঁদসহ চাষ পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক ডাঃ মোঃ সাদিকুর রহমান । তিনি জানায়, আগামীতে উৎপাদন বাড়বে বলে আশা করছেন। বিদেশী রফতানি হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন বলে জানান এই কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা ।


এই বিভাগের আরো খবর