সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

কুড়িগ্রামে এসওএস-এর উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

এসওএস-এর উদ্যোগে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হলোখানা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগিতা করে হলোখানা সামাজিক যুব উন্নয়ন যুব সংগঠন।
বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল— “সোশ্যাল মিডিয়া উপকারের চেয়ে ক্ষতি বেশি”। প্রতিযোগিতায় পক্ষে অংশগ্রহণ করে হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অবস্থান করে হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেন ও ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ ছাড়াও এসওএস এর কর্মকর্তা মকলেছুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তীব্র প্রতিযোগিতাপূর্ণ বিতর্ক শেষে বিচারকদের রায়ে বিজয়ী হয় হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। একই বিদ্যালয়ের দলনেতা শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, বিচারক ও দর্শকরা এসওএস-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে, ভয়-ভীতি দূর করবে এবং বিতর্কসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহ সৃষ্টি করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্বগুণ বিকাশের সুযোগ সৃষ্টি হবে।

শিক্ষার্থীরা জানান, এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে তারা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে এবং ভবিষ্যতে এসওএস-এর পক্ষ থেকে আরও নতুন নতুন আয়োজনের প্রত্যাশা করেন।


এই বিভাগের আরো খবর