শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

চাটনিঅ্যাডসের ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে রিটেইল শপে বিজ্ঞাপন দেবে গ্রামীণফোন

ঢাকা প্রতিদিন ডেস্ক
শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

দেশের এক নম্বর টেলিকম নেটওয়ার্ক গ্রামীণফোন ও দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল আউট-অফ-হোম প্ল্যাটফর্ম ‘চাটনিঅ্যাডস’ (ChutneyAds) এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে দেশের প্রায় ১৪টি গুরুত্বপূর্ণ সমাগমে ১৫০টিরও বেশি মুদি দোকানে চাটনিঅ্যাডস-এর ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে গ্রামীণফোনের বিজ্ঞাপন প্রচারিত হবে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসা অসংখ্য মানুষ কেনাকাটার পাশাপাশি এখন চাটনিঅ্যাডস-এর ডিজিটাল স্ক্রিনে সরাসরি গ্রামীণফোনসহ সব শীর্ষ কোম্পানির বিজ্ঞাপনগুলো দেখতে পাবেন। এর ফলে গ্রামীণফোনসহ সব তথ্য এখন পৌঁছে যাবে হাজার হাজার গ্রাহকদের কাছে নিমিষেই চাটনিঅ্যাডসের মাধ্যমে।

গ্রামীণফোন ছাড়াও চাটনিঅ্যাডস বর্তমানে দেশের অন্যতম বৃহৎ অলাভজনক প্রতিষ্ঠান এসএমসির সাথে কাজ করছে, যার মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও ফুডি, ওয়াটার এইড, এসিআই সল্ট, লিওনা, ইজি ট্র্যাক ও স্বপ্ননিবাসসহ দেশের আরও অনেক নামী ব্র্যান্ডগুলোও চাটনি অ্যাডস-এর এই ডিজিটাল নেটওয়ার্কের সাথে যুক্ত।

দেশের ইনক্লুসিভ বিটুবি কমার্স প্ল্যাটফর্ম ‘প্রিয়শপ’-এর একটি আধুনিক উদ্যোগ চাটনিঅ্যাডস। প্রিয়শপ দীর্ঘদিন যাবৎ দেশের ক্ষুদ্র ও মাঝারি (MSME) উদ্যোক্তাদের নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় চাটনিঅ্যাডসের মাধ্যমে এখন মুদি দোকানগুলো একেকটি ডিজিটাল মিডিয়া টাচপয়েন্টে রূপান্তর হয়েছে।

এই পার্টনারশিপ সম্পর্কে চাটনিঅ্যাডস-এর কো-ফাউন্ডার দীপ্তি মন্ডল বলেন, “বাংলাদেশের রিটেইল নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী। প্রতিদিন লাখো মানুষ এই দোকানগুলোতে পণ্য কিনতে আসেন। আমরা বিশ্বাস করি, এই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ব্র্যান্ডগুলো আরও কার্যকরভাবে তাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবে। গ্রামীণফোন ও অন্যান্য শীর্ষ ব্র্যান্ডেগুলোর সাথে আমাদের এই পথচলা সেই লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।”

আরএস-রাসেল


এই বিভাগের আরো খবর