শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

দেশের তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিং আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ১১ মার্চ (বুধবার) ২০২৬ রাজধানী ঢাকার একটি হোটেলে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান এবং দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস ইফতার মাহফিল ২০২৬-এর আহ্ববায়ক এ এইচ এম রোকমুনুর জামান রনি, সহ-আহ্ববায়ক ফেরদোস আলমসহ বেসিস সহায়ক কমিটির সদস্যবৃন্দ, বেসিস সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা, তথ্যপ্রযুক্তি খাতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা। তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানে আইসিটি খাতের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তথ্যপ্রযুক্তি খাত একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। সরকার এই খাতের উন্নয়নে বেসিসের মতো সংগঠনের পাশে থাকবে। কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশে আইসিটি শিল্প ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের বিশাল তরুণ কর্মশক্তির সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, বৈশ্বিক দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণে বাংলাদেশ সুপ্রস্তুত এবং এ লক্ষ্যে লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বেসিস-এর সঙ্গে সহযোগিতা জোরদার করা হবে। আমরা বিশ্বাস করি, আগামী দিনে বাংলাদেশ সফটওয়্যার ও আইটি সেবার একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “বেসিস দেশের আইসিটি শিল্পের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে সরকার একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, “বাংলাদেশের আইসিটি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বেসিস নিরলসভাবে কাজ করছে। টেকসই উন্নয়নের জন্য শিল্পখাতের সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই আয়োজন শুধু পারস্পরিক নেটওয়ার্কিং জোরদার করেনি, বরং আমাদের সদস্যদের জন্য নতুন সহযোগিতা ও ব্যবসায়িক সুযোগ তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের আইসিটি পণ্য ও সেবার বৈশ্বিক চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বেসিস দেশের ডিজিটাল খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।”

বেসিস ইফতার মাহফিল ২০২৬-এর আহ্বায়ক এ এইচ এম রোকমুনুর জামান রনি ইফতার অনুষ্ঠানে যোগদানের জন্য সকল সম্মানিত অতিথি ও তথ্যপ্রযুক্তি শিল্পের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “পবিত্র মাহে রমজানের এই মিলনমেলা আমাদের আইসিটি শিল্পের অংশীজনদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও নেটওয়ার্কিং আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। সম্মানিত অতিথিবৃন্দ ও আমাদের সদস্যদের উপস্থিতি এই আয়োজনকে আরও অর্থবহ করেছে। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শিল্পখাতের ঐক্যকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের আইসিটি খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

দেশের সফটওয়্যার ও আইটি সেবা খাতের অগ্রযাত্রায় বেসিস একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এবং একটি সমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সংগঠনটি তার অগ্রণী ভূমিকা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।


এই বিভাগের আরো খবর