রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সড়ক পরিবহন কর্পোরেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৬:৩১ অপরাহ্ন

মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁও ট্রেনিং ইনিস্টিটিউটের চত্বরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহাব্যাবস্থাপক (প্রশাসন ) মো. সাইদুর রহমান ( উপ-সচিব ) এর সঞ্চালনায় মো. তাজুল ইসলাম ( অতিরিক্ত সচিব ), চেয়ারম্যান বিআরটিসি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম অমিন উল্লাহ নুরী , বিশেষ অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মুজুমদার , সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল , সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান , বিআরটিসি’র পরিচালক ( প্রশাসন ) এস এম কামরুজ্জামান , বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাব্যবস্থাপক প্রকৌশলী ফাতেমা বেগম , উপ-মহাব্যবস্থাপক ( অপারেশন ) শুকদেব ঢালী, বরিশাল বাস ডিপোর ব্যবস্থাপক ( অপারেশন ) মো. জামশেদ আলী , বিআরটিসি শ্রমিকলীগ নেতা তোফাজ্জল হোসেন, আজম খান, আব্দুল কাদের জিলানীসহ অন্যান্যরা । এ সময় প্রধান কার্য্যলয় ও সকল ডিপোর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন , বঙ্গবন্ধুর আর্দশ ধারন করে দেশের স্বার্থে কাজ করতে হবে। বাংলার মানুষের মুক্তিই ছিলো জাতির জনক বঙ্গবন্ধুর জীবনের মূল লক্ষ্য ও আদর্শ। তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারলে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে। তিনি আরও বলেন, আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জল অধ্যায় হচ্ছে আমাদের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । বঙ্গবন্ধু চিরকাল বাঙ্গালী জাতির মাঝে বেঁচে আছে এবং থাকবেন। তাই জাতির জনকের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ১৫ ই আগষ্ট আমাদের জাতির জনককে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাই বাঙ্গালি জাতির জন্য আগষ্ট মাস একটি শোকবহ মাস।

সভাপতির বক্তৃতায় বিআরটিসি’র চেয়ারম্যান মো: তাজুল ইসলাম (অতি: সচিব) বলেন , সকলকে মুজিব আদর্শে ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্ব-স্ব অবস্থানে থেকে সততা এবং নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের উদাত্ত আহ্বান জানান।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে উপস্থিত সকলে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় , এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এই বিভাগের আরো খবর