বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা হোমনায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড অকাল বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা: সুনামগঞ্জে ধান কাটার ত্বরান্বিত করতে জরুরি সভা মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীর পরিবারের লোকজন পলাতক সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশের দাবি কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ জামালপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু ফরিদা খানম ঢাকার নতুন ডিসি ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন নান্দাইলে সরকারি হালটের রাস্তা দখল জনসাধারণের চরম দুর্ভোগ সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সুস্থ প্রজন্ম গঠনে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার তামাক কোম্পানির প্রলোভনে বাড়ছে চাষ, ঝুঁকিতে কৃষি ও জনস্বাস্থ্য

জামালপুরে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক ২ ইউপি সদস্য

ফরিদুল ইসলাম,জামালপুর
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ১০:১১ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি সদস্য নজরুল ইসলাম ও নারী ইউপি সদস্য জেসমিন আক্তার শিল্পীকে ‘আপত্তিকর অবস্থায়’ দেখতে পেয়ে আটক করেছেন স্থানীয় জনতা ।

গতকাল শনিবার দুপুর ৩ টায় উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামের সুলাইয়ের ফার্নিচারের দোকানের পুর্বপাশে মানিকের মায়ের ঘরে এ ঘটনা ঘটে। আওনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম এবং ৭,৮,৯ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য জেসমিন আক্তার। শনিবার সন্ধ্যা থেকে রবিবার (২১ এপ্রিল) দুপুর ২ টা পর্যন্ত বিভিন্ন জনের ব্যক্তিগত আইডি থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। তবে তারা নৈতিক স্থলন ঘটিয়েছে বলে দাবী করে তাদের বহিষ্কার দাবী করেছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসীরা জানান, ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই নজরুল ও শিল্পী বেপোরোয়া চলাচল করে আসতো। শুধু তাই নয় সরকারের বিভিন্ন প্রকল্পে তারা সম্পুর্ন অর্থ আত্মসাৎ করে। এ ছাড়াও স্থানীয় নাগরিকদের সাথে দুর্ব্যবহার করত।

এ বিষয়ে ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, আমাকে ফাসানো হয়েছে। এগুলা সব মিথ্যা ও ষড়যন্ত্র মুলক। এ ছাড়া নারী ইউপি সদস্য জেসমিন আক্তারকে মুঠোফোনে কল দেওয়া হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল হোসেন জানান, তারা আগে থেকেই এভাবে চলাচল করে। আমি ঢাকা থেকে এসে ইউএনও মহোদয়কে বিষয়টি অবগত করে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করব। এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান,সংবাদ পেয়েছি। সেখানে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার রবিবার দুপুরে মুঠোফোনে জানান, আমাকে অফিসিয়াল ভাবে এখনো কেউ জানায়নি। আমি এলাকায় আছি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার যোগাযোগ করলে তিনি জানান, আমি খোজ খবর নিচ্ছি। সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর