সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

জামালপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে অন-লাইনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ফরিদুল ইসলাম,জামালপুর
সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা আজ শেষ দিনে নির্বাচন কমিশনের বিধি মোতাবেক অন-লাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আজ সোমবার বিকাল ৪ টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে ২ জন অন-লাইনে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের অব্যাহতি প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, মুহাম্মদ আবু হামান এবং মোহাম্মদ আহসানুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, সাবেক ছাত্রলীগ নেতা মো. নাজমুল হোসাইন, সাইদুর রহমান। সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোহসিনা মৌসুমী।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্র্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার জানান, অন-লাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান থাকায় নির্বাচন অফিস প্রাঙ্গণে পূর্বের মতো কোন প্রকার জনসমাগমের সৃষ্টি হয়নি। এসব মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আগামী ১৭ এপ্রিল বৈধ প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।


এই বিভাগের আরো খবর