সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

জামালপুরে সিএনজিচালিত অটোরিকশা চালকদের ধর্মঘট, বিপাকে যাত্রীরা

ফরিদুল ইসলাম,জামালপুর
রবিবার, ১৯ মে, ২০২৪, ৭:১০ অপরাহ্ন

জামালপুরে পুলিশের যত্রতত্র মামলা দিয়ে হয়রানির অভিযোগে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে। আজ রোববার সকাল থেকে এ ধর্মঘট পালক করছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা।

জানা গেছে, কিছুদিন ধরেই পুলিশ -সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকদের মধ্য মামলা নিয়ে অসন্তোষ চলে আসছে। গত শনিবার (১৮ মে) জেলার বিভিন্ন রুটে চলাচলকারী ৬৫টি সিএনজি চালিত অটোরিকশাকে বিভিন্ন কারন দেখিয়ে মামলা দেয় পুলিশ। গত কয়েকদিন ধরেই মামলা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ কারনে শ্রমিক ইউনিয়নের ডাকে আজ সকাল থেকে ধর্মঘট পালন করেছেন অটোরিকশার চালকরা। হঠাৎ এমন অবস্থায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জামালপুর শহরের ৫টি পয়েন্ট থেকে জেলা ৭ উপজেলাসহ ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইল ও কুড়িগ্রামের রৌমারী রাজিবপুরগামী প্রায় ২ হাজার সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে। কিন্তু কোন পূর্ব ঘোষনা ছাড়া এই ধর্মঘটে বিপাকে পড়েছেন সাধারন যাত্রীরা। অনেক যাত্রীরা বিভিন্ন স্ট্যান্ডে গিয়েও ফিরে আসতে হচ্ছে। শহরের ভোকেশনাল মোড়, গেইটপাড়, শেখেরভিটা, মির্জাআজম চত্বর স্ট্যান্ড ঘুরে দেখা যায়, কোন স্ট্যান্ডে সিএনজি চালিত অটোরিকশা নেই। আর যে কয়েকটা আছে সেগুলো কোন যাত্রী পরিবহন করছে না। তাই অনেক যাত্রী এসেও ফিরে যেতে হচ্ছে। বিকল্প উপায়ে যেতে হচ্ছে গন্তব্যে।

সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আসলাম আলী খান জানান, সাধারন চালকদের উপর পুলিশি হয়রানি ব্যাপকভাবে বেড়ে গেছে। তারা ইচ্ছেমত মামলা ও জরিমানা করছে। তাই নিরুপায় হয়েই এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

চালক মনু মিয়া জানান, আমাদের উপর পুলিশি হয়রানি যে পযর্ন্ত বন্ধ না হবে আমারা কোন চালক গাড়ি চালাবো না। একটা মামলা দিলে ৩ থেকে ৫ হাজার টাকা জরিমানা দিতে হয়। আর এ রকম মামলা প্রায় দিচ্ছে। তাই এই অবস্থার কোন সমাধান না হওয়া পযর্ন্ত আমরা গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

আতিকুল ইসলাম নামের এক যাত্রী জানান, কোন পূর্ব ঘোষনা ছাড়া এমন ধর্মঘটে সাধারন যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌছেছে। সকাল থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য বসে আছি কিন্তু কোন সিএনজি (সিএনজি চালিত অটোরিকশা) যাচ্ছে না। এখন কিভাবে ময়মনসিংহ যাবো বুঝতে পারছি না। তিনি আরও বলেন- দেখা যাবে দুইদিন পরে পুলিশ ও এসব শ্রমিক ইউনিয়নের নেতারা এক হয়ে যাবে, সব কিছি স্বাভাবিকও হয়েছে। কিন্তু সব ভোগান্তি যাচ্ছে আমাদের মত সাধারন যাত্রীদের উপর দিয়ে।
জানতে চাইলে জেলা পুলিশের এডিশনাল এসপি সোহেল মাহমুদ জানান, সড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন অনিয়মে সিএনজিচালিত অটোরিকশাকে মামলা দেওয়া হয়েছে। অযথা কাউকে হয়রানি করা হয়নি। কোনো পুলিশ ব্যক্তিগতভাবে অনিয়ম করলে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর