শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

টানা বৃষ্টিতে রাজধানীতে কর্মক্ষেত্রে যাতায়াতকারী লোকজনের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৭ মে, ২০২৪, ১০:২১ অপরাহ্ন

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ঢাকায় আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে কর্মক্ষেত্রে যাওয়া ও খেটে খাওয়া মানুষেরা বেশি ভোগান্তিতে পড়েছেন। একটানা বৃষ্টিপাত কখনো বাড়ছে, কখনো কিছুটা কমছে। সঙ্গে রয়েছে ঝড়ো বাতাস।
টানা বৃষ্টির ফলে সবচেয়ে বিপদে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্কুলে পাঠিয়ে অবিভাবকরা উৎকন্ঠায় ছিলেন। অনেককে রিকশা ও অটোরিকশার অভাবে বৃষ্টিতে ভিজে হেঁটে স্কুলে যেতে দেখা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকায় ১২৫ মিলিমিটার, চট্টগ্রামে ১৩৮ মিলিমিটার, কক্সবাজারে ১৩৯ মিলিমিটার ও পটুয়াখালীতে ১২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সকালে কাজের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে অনেকেই রাস্তায় গণপরিবহন পাননি। সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা বৃষ্টি ও জলাবদ্ধতার কারনে বাড়তি ভাড়া নিয়েছেন। কোনো কোনো এলাকায় জলাবদ্ধতা থাকায় অটোরিকশার চালকেরা যেতে রাজি হননি। অনেকে গণপরিবহনের অপেক্ষায় থেকে বৃষ্টি ও ঝড়ো বাতাসে ভিজে গেছেন। এ ছাড়া ঢাকা দুই সিটির অনেক এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
রেমালের প্রভাবে হওয়া বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায়  জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডির ২৭ নম্বর, গ্রিনরোড, নিউমার্কেট, মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর-১৪ নম্বর যাওয়ার রাস্তাসহ পুরান ঢাকার বেশ কিছু নিচু এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া বৃষ্টিতে নিউমার্কেট, কারওয়ান বাজার এলাকার আশপাশসহ রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। এদিকে ডেমরা ডিএনডি এলাকার কুতুবখালী, শনির আখড়া, মেডিকেল রোড, সাইনবোর্ড ও চিটাগাং রোডের নি¤œাঞ্চল বৃষ্টির পানিতে তলিয়ে যায়।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝোড়ো বাতাসের কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় গাছও ভেঙে পড়েছে। মিরপুর পাইকপাড়া এলাকায় সরকারি ডি টাইপ কোয়ার্টার এলাকায় বড় আকারের একটি কৃষ্ণচূড়াগাছ ঝড়ে ভেঙে গেছে। এদিকে রমনা পার্কের আশপাশের এলাকায় কয়েকটি গাছ ভেঙ্গে পড়ে। এ সময় ওই এলাকার সড়ক বন্ধ হয়ে যায়। পরে সিটি করপোরেশনের কর্মীরা এসে গাছগুলো সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সকাল থেকে মেট্রোরেল চলাচলে বিঘœ দেখা দেয়। এতে কর্মক্ষেত্রে যাওয়া মানুষের আরও ভোগান্তি বাড়ে।  মেট্রোরেল চলাচল কিছু সময় বন্ধ ছিল। পরে সকাল ১০টা ৮মিনিটের দিকে উত্তরা উত্তর স্টেশন থেকে একটি মেট্রোরেল ছাড়ে। তবে সেটি চলাচলেও বিঘœ ঘটে। পরে মেট্রো চলাচল স্বঅবাবিক হয়।


এই বিভাগের আরো খবর