ঠাকুরগাঁওয়ে আয়োজিত “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার অনুষ্ঠানে অসংখ্য বিভিন্ন পেশাজীবীগণ নুতন দেশগঠনে প্রাণখুলে তাদের মতামত ব্যক্ত করেছেন ।
আজ রবিবার ঠাকুরগাঁও পৌরশহরে ইএসডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ গবেষক ডক্টর ফাহাম আব্দুস সালাম ও বিশেষ বক্তা হিসেবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অপর সমাজ সংগঠক ডক্টর শামারুহ্ মির্জা দেশের এই ক্রান্তিলগ্নে দেশ, জাতি ও সমাজ গঠনে সকলের সম্মিলিত চিন্তা ও মননশীলতা অতীব গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেন।
বাংলাদেশ রিসার্চ ইনষ্টিটিউট ফর ডেভলপমেন্ট এর উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নুতন বাংলাদেশ গঠনে বিভিন্ন পেশাজীবীদের প্রস্তাবনা ও প্রশ্নের প্রেক্ষিতে ডক্টর ফাহাম আব্দুস সালাম চব্বিশের ৫আগস্ট এর পর যে “ল” অ্যান্ড অর্ডার ভেঙ্গে গিয়েছিল তা এখনো ঠিক হয়নি যে কারণে বিভিন্ন গ্রæপ তৈরি হয়েছে, যারা নির্বাচন ভন্ডুল করতে বা পেছাতে চাচ্ছে বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সমাজ গবেষণায় দেখা গিয়েছে সাধারণ মানুষেরাই নেতা হিসেবে দুস্ট লোক কে বেছে নেয়। কারণ, তারা রাজনীতি সম্পর্কে সচেতন নয়, স্থানীয় চাওয়া পাওয়া পূরণের জন্য তারা ক্ষমতাশীল লোককে বেছে নেয়। কিন্ত একজন এমপির কাজ স্থানীয় উন্নয়ন করা নয়, তাঁর কাজ দেশের নীতিনির্ধারণ/আাইন তৈরি করা। আগামীর বাংলাদেশ সুন্দর করতে হলে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে ৮ ঘণ্টা কাজ করারও পরামর্শ দেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে ইএসডিও’র নির্বাহী পরিচালক ডক্টর মুহাম্মদ শহীদ উজ জামান নুতন বাংলাদেশ গঠনে যৌক্তিক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।