ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মচারীদের বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন ১: ৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫হাজার টাকা বেতন স্কেল নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১লা জানুয়ারী ২০২৬ থেকে বাস্তবায়নের ১দফা দাবি আদায়ের লক্ষ্যে খালি প্লেট হাতে প্রতিকী অনশন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, জেলা শাখা’র নেতাকর্মীরা
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্তরে অনুষ্ঠিত এই অনশন কর্মসূচি এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা দ্রুত তাদের দাবি পুরণের আহ্বান জানিয়ে শ্লোগান দেন এবং বক্তব্য রাখেন।
বক্তাগণ তাদের দাবি পুরণ করা না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো কাজে সহযোগিতা করবেন না বলে হুমকী প্রদান করেন।
এ সময় বক্তব্য দেন, সংগঠনের জেলা শাখার প্রধান উপদেষ্টা দবিরুল ইসলাম, সভাপতি নাজমুল হক, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।