শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

ডিএসসিসি’র আওতাধীন ৪টি অবকাঠামোর নাম পরিবর্তন

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৪টি অবকাঠামোর নাম পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত নাম পরিবর্তন সংক্রান্ত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়। করপোরেশনের আওতাধীন ২টি পার্ক, নির্মিতব্য ১টি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র ও ১টি সেতুর নতুন নামকরণ করা হয়েছে।

দপ্তর আদেশে ১৭ নম্বর ওয়ার্ডের ‌‘কলাবাগান মাঠ সংলগ্ন পার্ক’, ৪৮ নম্বর ওয়ার্ডের ‘যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন পার্ক’, ২৭ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী মন্দিরের উল্টো দিকে খালি জায়গায় নির্মিতব্য ‘কমিউনিটি সেন্টার’ এবং কামরাঙ্গীর চর (লোহারপুর) ব্রিজের স্থলে নব নির্মিতব্য ৬ লেনের আধুনিক ব্রিজের নাম পরিবর্তন করে যথাক্রমে ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক, কলাবাগান’, ‘শহীদ শেখ রাসেল পার্ক, যাত্রাবাড়ী’, ‘বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ এবং ‘মেয়র শেখ তাপস সেতু’ নামকরণ করা হয়েছে।

দপ্তর আদেশটি সকল বিভাগীয় প্রধান সংশ্লিষ্ট বিভাগীয় রেকর্ড পত্রে নামকরণকৃত পার্ক, ভবন, স্থাপনার নাম ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন ডিএসসিসির মুখপাত্র আবু নাছের। তিনি বলেন, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বর্ণিত পার্ক, ভবন, স্থাপনার নামকরণ সম্বলিত নামফলক লাগানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এই বিভাগের আরো খবর