মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশুর প্রতি সহিংসতা ও প্রতিটি ধর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে আলোচনা সভা সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্রিকেট ড্রাফট কক্সবাজারে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে জোর ঠাকুরগাঁওয়ের রাইয়ান রাহাত বাংলাদেশ তারকা পুরস্কার স্টার বাংলাদেশ এওয়ার্ড- ২০২৬ – এ শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার অর্জন  রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা বগুড়ার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা পূজা কমিটির পরিচয়ে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ: আনোয়ারায় কৃষকলীগ নেতাকে ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রে ১০ দিন নিখোঁজের পর বাংলাদেশি শিক্ষার্থী লিমনের কয়েক টুকরা লাশ উদ্ধার কাউখালীতে ইজারাদারদের বিরুদ্ধে মামলা, আদায় হয়নি বকেয়া ৬০ লাখ টাকার রাজস্ব রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সৈয়দ আবদাল আহমদ পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পিপিবিপিসি ও বিপিওএফএমইএ-এর যৌথ উদ্যোগে অনলাইন ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা সিরাজগঞ্জে ফিস্টুলা রোগী সনাক্ত ও চিকিৎসা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় প্রত্যাশী সফল প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় ব্রাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত লালমোহনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র আয়োজনে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জেন্ডার বান্ধব গ্রিন স্কুল কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সভা সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে হইচই রাষ্ট্র পরিচালনার ২ চ্যালেঞ্জ: অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন সুনামগঞ্জে প্রকৃতি-বিপর্যয়: ফসল বাঁচাতে দিশেহারা কৃষক মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু ১৭ মে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : আবুল কালাম নগরকান্দায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত বিএনপি জোটের প্রার্থী জীবা আমিনা খানের মনোনয়নপত্র বৈধ: ইসি

থাইরয়েড নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি যেসব নিয়ম মেনে চলা বাঞ্চনীয়

অনলাইন ডেস্ক :
শনিবার, ১০ মে, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : ওজন কমানোর ক্ষেত্রে বিপাকহারের গুরুত্ব অপরিসীম। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, বিপাকহার বাড়ালে শরীর সহজেই ক্যালোরি ক্ষয় করতে পারে। আর এই বিপাকহার নিয়ন্ত্রণ করে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। কিন্তু থাইরয়েড গ্রন্থি সঠিকভাবে কাজ না করলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়।

এতে কারও ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, আবার কারও কমে যেতে পারে হঠাৎ করেই। ফলস্বরূপ দেখা দিতে পারে নানা ধরনের শারীরিক জটিলতা।

চিকিৎসকেরা বলছেন, থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে হলে নিয়মিত ওষুধ সেবন অত্যন্ত জরুরি। তবে শুধু ওষুধ খেলেই হবে না, মানতে হবে কিছু নির্দিষ্ট নিয়ম।

কারণ ওষুধের কার্যকারিতা অনেকটাই নির্ভর করে এটি সঠিকভাবে খাওয়ার উপর। থাইরয়েডের ওষুধ খাওয়ার সঠিক নিয়ম কী? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দুটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত—
১। থাইরয়েডের ওষুধ সব সময় খালি পেটে খেতে হবে।
২।ওষুধ খাওয়ার পর কিছু খাবার এড়িয়ে চলা জরুরি। থাইরয়েডের ওষুধ খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলবেন:
১। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার: যেমন দুধ, দই ও প্রক্রিয়াজাত ফলের রস

২। আয়রনযুক্ত খাবার: যেমন পালংশাক, পাঁঠার মাংস, আয়রনযুক্ত সিরিয়াল

৩। বেশি ফাইবারযুক্ত খাবার

৪। সয়াবিন-ভিত্তিক খাবার: যেমন টোফু, সয়ামিল্ক
৫। কফি

ওষুধ খাওয়ার পর কী খাবেন, কিভাবে খাবেন?

চিকিৎসকদের পরামর্শ, থাইরয়েডের ওষুধ খাওয়ার পর অন্তত ৬০ মিনিট পর্যন্ত কিছু না খাওয়াই ভালো। এতে শরীর ওষুধটি সঠিকভাবে শোষণ করতে পারে। তবে এই সময়ের মধ্যে পানি পান করতে কোনো বাধা নেই। থাইরয়েড সমস্যাকে অবহেলা করলে তা পরবর্তীতে নানা জটিলতায় রূপ নিতে পারে। তাই থাইরয়েডের ওষুধ খাওয়ার নিয়ম জানা এবং তা মেনে চলাই সুস্থতার মূল চাবিকাঠি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর