মিল্কভিটার সাতক্ষীরা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র চত্ত্বরে সাতক্ষীরা, তালা ও আশাশুনি দুগ্ধ এলাকার দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীগনের মধ্যে এক মত বিনিময় সভা গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভায় মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি মান সম্মত দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পন্থা অবলম্বনের পরামর্শ প্রদান করেন। মিল্ক ভিটার পরিচালক তপন কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং মিল্ক ভিটার শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি