নগরকান্দা উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে দারিদ্র বিমোচন কর্মসুচীর আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরন করা হয়ছে ।
বুধবার ( ১৯ নভেম্বর) দুপুর ১২ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অফিসার কাজী নিমরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, সাংবাদিক শফিকুল খান জনি, সাংবাদিক আরিফুজ্জামান হিমন প্রমুখ। দু- হাত না থাকা জসিম, মাওলানা আমিরুল, সহ কয়েক জনের হাতে ঋণের চেক তুলে দেয়া হয়।