সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
এসজেডএইচ এম ট্রাস্টের ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান সিইউএফএলে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী কাউখালীর নদীতে জেলেদের জালে পাঙ্গাসের পোনা নিধন, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক বাউকাঠি বাজার থেকে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক পাইকগাছায় বৃদ্ধ গফুর গাজীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও দুর্ভোগমুক্ত পাঁচগাছী গড়ার অঙ্গীকারে মাঠে শামছুল হুদা মিঠু দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ত্রিশাল পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানি সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ঝিনাইগাতীর গজনী বিটে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৬ বালুভর্তি মাহিন্দ্রা সালথায় নাশকতা প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমী মহড়া মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্দরে ‘ বিতর্ক উৎসব” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীনগরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সোনারগাঁয়ে নিষিদ্ধ আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল সমাজে একটি বড় সমস্যা মোবাইল আসক্তি : প্রতিমন্ত্রী আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন বিশিষ্ট মানবাধিকার কর্মী এ.কে.এম. মুস্তাক আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড

নবীনগরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মনির হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (২২/৬/২৬) পার্টনার প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, হোপ এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল প্রমুখ।

কারিগরি সেশনে উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মুন্সী তোফায়েল হোসেন। কারিগরি আলোচনা করেন কৃষি প্রকৌশলী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সুজন মিয়া, উপজেলা সমবায় অফিসার ইব্রাহিম খলিল।
পার্টনার কংগ্রেসে উপজেলার ৭০ জন কৃষক, ৩০ জন এনজিও কর্মী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় প্রকল্পের ১০টি সুনির্দিষ্ট লক্ষ্যের ওপর স্ব-চিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন বলেন-“বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় নবীনগর উপজেলায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে আবাদি জমির পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল পরিচালনা করা হচ্ছে। মূলত আজকের এ সভায় অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দীর্ঘ মতবিনিময় করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার পার্টনার ফিল্ড স্কুলের কৃষক, উদ্যোক্তা কৃষক, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ মোট ১০০ জন অংশগ্রহণ করেন।”


এই বিভাগের আরো খবর