সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

নান্দাইলে অগ্নিকান্ডে ১০ দোকান ভস্মীভূত কোটি টাকার ক্ষয়ক্ষতি

রফিকুল ইসলাম,নান্দাইল
শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৮:৫৭ পূর্বাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নান্দাইল উপজেলা সদর পুরাতন বাজার স্বর্ণপট্টিতে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হঠাৎই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিস খবর দেয়। পরে নান্দাইল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে উক্ত অগ্নিকান্ডে বাজারের বীরেন্দ্র সাহার সিনজেনটা শোরুম, জুয়েলের ইলেকট্রনিক দোকান, তুহিনের ঔষধের দোকান, হেলাল উদ্দিনের গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠান, এমদাদুলের কনফেকশনারি, সুমনের ফলের দোকান, আ. মতিন মীরের স্বর্ণের দোকান, মো. দবীরের স্বর্ণের দোকান, আ. মতিনের হোমিওপ্যাথিক দোকান, রফিকের সার কীটনাশক দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ ফল ব্যবসায়ীদের সুমন মিয়া বলেন, আমার একমাত্র উপার্জনের সম্বল ফলের দোকানটি সহ আগুনে আরও ১০টি দোকান পুড়ে গেছে। এই আগুনে সকলের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজ্বী নাজিমউল্লাহ লিটন সহ দলীয় নেতৃবৃন্দ আগুন নেভাতে ফায়ার সার্ভিস ইউনিটকে সহযোগিতা করেন।

পরদিন শুক্রবার সকালে পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসি এমপি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সকল ব্যবসায়ী ও দোকান মালিকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনের পাশাপশি আর্থিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। নান্দাইল ফায়ার সার্ভিসের ট্রীম লিডার রেজাউল করিম বলেন, বাজারের অগ্নিকান্ডে ১০ থেকে ১২ টি দোকান পুড়ে গেছে।

কিভাবে আগুন লাগল বা কি পরিমান ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে, এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর