সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

নান্দাইলে ওসির সহায়তায় প্রাণে বাঁচলো প্রতিবন্ধী যুবক

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)
মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭:০৮ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে চুরির অভিযোগের দায় মাথায় নিয়ে আত্মহত্যা করতে যাওয়া এক প্রতিবন্ধী যুবকের প্রাণে বাঁচিয়েছেন ময়মনসিংহের নান্দাইল মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ আবদুল মজিদ। প্রতিবন্ধী ওই যুবকের নাম কাউসার মিয়া। তিনি নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাঢী গাংগাইল পাড়া গ্রামের বাসিন্দা। এদিকে প্রতিবন্ধী ওই যুবকের প্রাণ বাঁচানোয় এলাকাজুড়ে প্রশংসায় ভাসছেন ওসি মোহাম্মদ আবদুল মজিদ। তবে বিষয়টিকে ‘নিয়মিত কর্তব্য’ বলেই অভিহিত করেছেন নান্দাইল মডেল থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।

গত রোববার রাত ১০টার দিকে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাঢী গ্রামের গাংগাইল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।জানা গেছে, গাংগাইল পাড়া এলাকার রমজান আলীর বসতঘরের বারান্দার দরজা ও গ্রীল কেটে রক্তাক্ত অবস্থায় প্রতিবন্ধী কাউসার মিয়াকে উদ্ধার করে। এসময় ওই প্রতিবন্ধীর হাত থেকে রক্তাক্ত চাকু উদ্ধার করা হয়েছে। পরে নান্দাইল উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান শেষে তাকে পরিবারের নিকট হস্তান্তর করেন নান্দাইল মডেল থানা পুলিশ।

এলাকাবাসী বলছে, কাউসার একজন বাকপ্রতিবন্ধী যুবক। বনাঢী গ্রামের গাংগাইল পাড়া এলাকার মো. রমজান আলীর দ্বিতীয় পুত্র। গত বৃহস্পতিবার সে স্থানীয় শাহী মসজিদের দানের ২ বস্তা চাউল চুরি করে তা হালিম নামের এক ব্যাক্তির দোকানে বিক্রি করে দেয়। পরে এলাকাবাসী জানতে পেরে তা কাউসারের পরিবারকে জানায়। একপর্যায়ে রোববার রাতে তার পিতা-মাতা কাউসারকে ওই চাউল বিক্রির টাকা ফিরিয়ে দিতে চাপ প্রদান করলে এতে সে ক্ষিপ্ত হয় এবং দৌড়ে গিয়ে তার ঘরে প্রবেশ করে চাকু দিয়ে নিজের পায়ের রগ কাটতে এলোপাতাড়ি কোপ দিতে থাকে।

এরপর প্রতিবন্ধী যুবকের বাবা রমজান আলী কোন উপায় না পেয়ে থানা পুলিশকে খবর দিলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় থানা পুলিশ দরজা ও গ্রীল কেটে বাক প্রতীবন্ধীকে হাতে চাকু সহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

কাউসারের পিতা রমজান আলী ও চাচা খসরু মিয়া জানান, ওই প্রতীবন্ধী মূলত জুয়া খেলার টাকা জোগাড় করতে মসজিদের চাউল চুরি করে বিক্রি করে দেয়। পরে তার নিকট টাকা চাইলে সে আত্মহননের চেষ্টা করে। এ বিষয়ে নান্দাইলের ওসি সহ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছন কাউসারের পরিবার।

এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ওই প্রতিবন্ধীকে আত্মহনন থেকে উদ্ধার করি এবং নান্দাইল হাসপাতালে চিকিৎসা শেষে পরিবারের হাতে হস্তান্তর করি। আমাদের সহায়তায় অল্পের জন্য প্রতিবন্ধী কাউসার প্রাণে বেঁচে যায়। এগুলো আমাদের নিয়মিত কর্তব্য। তারপরও মানুষ যদি আমাদের প্রশংসা করে, সেটি আমাদের জন্য ভালোলাগার বিষয়।


এই বিভাগের আরো খবর