সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

নান্দাইলে জনপ্রতিনিধিদের সাথে পরিকল্পনা মন্ত্রীর মতবিনিময়

রফিকুল ইসলাম,নান্দাইল
শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৭:৩২ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসপি এমপি।

গতকাল শনিবার (৩০শে মার্চ) সরকারি সফরে নান্দাইল উপজেলার পুরাতন বাস্টস্ট্যান্ড সংলগ্ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলার উন্নয়ন সংক্রান্ত এ মতবিনিময় সভায় যোগদান করেন। উক্ত মতবিনিময় সভায় মাননীয় পরিকল্পনামন্ত্রী নান্দাইলকে রোল মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন যথাযথ বাস্তবায়ন করার জন্য জনপ্রতিনিধিগণকে শতভাগ আস্থা রেখে কাজ করা সহ সাধারণ মানুষের সেবা তাদের ঘরের দুয়ারে দুয়ারে পৌছে দেওয়ার আহ্বান জানান।

সে লক্ষ্যে মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসপি এমপি সকল জনপ্রতিনিধিকে স্ব-স্ব এলাকার গ্রামীণ রাস্তা-ঘাটের সুনির্দিষ্ট তালিকা করে শীঘ্রই জমা প্রদানের নির্দেশ প্রদান করেন। এছাড়া জনপ্রতিনিধিগণ ও দলীয় নেতাকর্মীদেরকে কঠোর হুশিয়ারীর মাধ্যমে বলেন যে, জনগণের উন্নয়ন কাজে কোন ধরনের অনিয়ম-দূর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

উক্ত মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব আব্দুল হামিদ, সহকারী একান্ত সচিব আবু নছর ভূইয়া মাসুক, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার পরিকল্পনামন্ত্রীর জৈষ্ঠ্যকন্যা ওয়াহিদা হোসেন রূপা, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন, নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া, গাংগাইল ইউপি চেয়ারম্যান এড. আসাদুজ্জামান নয়ন, আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাজিমুল্লাহ লিটন, উপজেলা যুবলীগ নেতা আবু নাঈম ভূইয়া ফারুক,পৌ-কাউন্সিলর ও প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূঁইয়া, কৃষকলীগ নেতা আনিসুর রহমান বাচ্চু, উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতৃ তামান্না আক্তার,ছাত্রলীগ নেতা মাহবুব হাসান জয়,আমিনুল ইসলাম সোহাগ সহ সকল ইউনিয়ন আওয়ামীলীগ-অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর