সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

নান্দাইলে পরিকল্পনামন্ত্রীর উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের সাথে উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় সভা

রফিকুল ইসলাম ,(নান্দাইল)
বুধবার, ২২ মে, ২০২৪, ৬:২২ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের সাথে উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল (অব:)আব্দুস সালাম আরসিডিএস পিএসপি এমপি কে নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে গার্ড অব অণার শেষে উক্ত উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

পরে উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে মাননীয় পরিকল্পনামন্ত্রী বক্তব্য রাখেন এবং নান্দাইলকে রোল মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন যথাযথ বাস্তবায়ন করার জন্য উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণদের শতভাগ আস্থা রেখে কাজ করা সহ সাধারণ মানুষের সেবা তাদের ঘরের দুয়ারে দুয়ারে পৌছে দেওয়ার আহ্বান জানান।

সে লক্ষ্যে মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসপি এমপি সকল উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের স্ব-স্ব দপ্তরের চাহিদা ও সমস্যা গুলো প্রকাশ করার কথা জানান। এছাড়া উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের কঠোর হুশিয়ারীর মাধ্যমে বলেন যে, জনগণের উন্নয়ন কাজে কোন ধরনের অনিয়ম-দূর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

উক্ত পর্যালোচনা সভায় ধারাবাহিক আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব আব্দুল হামিদ, সহকারী একান্ত সচিব আবু নছর ভূইয়া মাসুক, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ ফয়জুর রহমান,বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার পরিকল্পনামন্ত্রীর জেষ্ঠ্যকন্যা ওয়াহিদা হোসেন রূপা,নান্দাইল মডেল থানার অফিসার ইনছার্জ আব্দুল মজিদ সহ প্রমুখ।

এ সময় উক্ত উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় সভায় উপজেলার সকল কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর